সৌদিতে হুতিদের ড্রোন হামলার নিন্দায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২১, ১৯:০৭আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১৯:১১

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর জিজানে অবস্থিত কিং আবদুল্লাহ বিন আব্দুল আজিজ বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইন ও মূল্যবোধের পরিপন্থী এবং সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য।

গত ৮ অক্টোবর ড্রোন হামলায় বিমানবন্দরটিতে কর্মরত তিন প্রবাসী বাংলাদেশি শ্রমিকসহ আরও কয়েকজন সাধারণ মানুষ আহত হয়। তাদের মধ্যে আছেন সৌদির ছয়জন ও একজন সুদানিজ নাগরিক।

সৌদি আরবের ওপর ইরানসমর্থিত হুতি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলায় পররাষ্ট্র মন্ত্রণালয় চরম উদ্বেগ প্রকাশ করেছে। কারণ এটি চলমান শান্তি উদ্যোগকে ব্যাহত করেছে।

ড্রোন হামলার ঘটনায় সৌদি সরকারের সঙ্গে সংহতি প্রকাশের পাশাপাশি ইয়েমেনের সঙ্গে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

২০১৫ সাল থেকে ইয়েমেনের তৎকালীন প্রেসিডেন্ট আব্দরাবুহ মানসুর হাদির সমর্থনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট এবং হুতি গ্রুপের বিরুদ্ধে লড়াই চলছে। এ কারণে সৌদিতে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠি হুতি নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। জিজান এলাকাটি ইয়েমেন সীমান্তের কাছে।

এদিকে আহত বাংলাদেশিদের দেখভাল ও প্রয়োজনীয় সহযোগিতা দিতে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসকে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

/এসএসজেড/জেএইচ/
সম্পর্কিত
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েতে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান