১০০৭ ইউপিতে ভোট ২৮ নভেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২১, ১৪:৩৭আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১৫:২৭

আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ধাপে দেশের ১ হাজার ৭টি ইউপিতে ভোট হবে। একই দিনে দেশের ১০টি পৌরসভায়ও নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) নির্বাচন কমিশন সভায় অনুমোদনের পর এ ধাপের ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। এর আগে সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী,  আগামী ২ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর। ভোট গ্রহণ হবে ২৮ নভেম্বর।

১০টি পৌরসভায় মনোনয়নপত্র জমা, বাছাই, প্রত্যাহারের শেষ সময় একই রকম রয়েছে।

এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, “পাবলিক পরীক্ষা-এসএসসি ও এইচএসসির সময়সূচি বিবেচনায় নিয়ে ভোটের তারিখ নির্ধারণ করেছি। সেক্ষেত্রে কোনও ধরনের সমস্যা হবে না বলে মনে করি।

আগামী ২৪ থেকে ৩০ নভেম্বরের মধ্যে স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠানের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি আদেশ জারি করা হয়েছে। এক্ষেত্রে ২৮ নভেম্বর ভোটে কোনও সমস্যা হবে কিনা জানতে চাইলে ইসি সচিব বলেন, এই ভোটের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের কোনও আলোচনা হয়নি। তবে আমরা মনে করি, ২৮ নভেম্বর ভোট অনুষ্ঠানে কোনও সমস্যা হবে না। নির্বাচনের তারিখের প্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের পরীক্ষার সময় সমন্বয় করে নেবে।

ভোটের সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অধিকাংশই কেন্দ্র হিসেবে ব্যবহার হয়। শিক্ষকদেরও অনেকে ভোটের দায়িত্বে থাকেন।

এর আগে, প্রথম ধাপে ২১ জুন ২০৪ ইউপি ও ২০ সেপ্টেম্বর ১৬০ ইউপির ভোট হয়।

দ্বিতীয় ধাপে ৮৪৮ ইউপির ভোট অনুষ্ঠিত হবে আগামী ১১ নভেম্বর। তৃতীয় ধাপে হাজারেরও বেশি ইউপির ভোট হবে।

চলতি বছরের মধ্যেই ইউপি নির্বাচন শেষ করা হবে উল্লেখ করে ইসি সচিব বলেন, দেশের ৩ হাজার ৭ শ’র মত ইউনিয়ন পরিষদ নির্বাচনের উপযোগী রয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ৩৬৪টির ভোট হয়েছে। দ্বিতীয় ধাপে ৮৪৮টির তফসিল হয়েছে। আজ তফসিল হলো ১ হাজার ৭টির। এভাবে পর্যায়ক্রমে অন্যগুলোর তফসিল হবে। তবে কতটি ধাপে ভোট শেষ করা হবে সেটি এই মুহূর্তে বলা যাচ্ছে না।

নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, এনআইডি ডিজি এ কে এম হুমায়ুন কবীর, যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান ও জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

তৃতীয় ধাপের ভোট অনুষ্ঠিত হবে যেসব ইউপিতে:

১০০৭ ইউপিতে ভোট ২৮ নভেম্বর ১০০৭ ইউপিতে ভোট ২৮ নভেম্বর ১০০৭ ইউপিতে ভোট ২৮ নভেম্বর ১০০৭ ইউপিতে ভোট ২৮ নভেম্বর ১০০৭ ইউপিতে ভোট ২৮ নভেম্বর ১০০৭ ইউপিতে ভোট ২৮ নভেম্বর ১০০৭ ইউপিতে ভোট ২৮ নভেম্বর ১০০৭ ইউপিতে ভোট ২৮ নভেম্বর ১০০৭ ইউপিতে ভোট ২৮ নভেম্বর ১০০৭ ইউপিতে ভোট ২৮ নভেম্বর ১০০৭ ইউপিতে ভোট ২৮ নভেম্বর ১০০৭ ইউপিতে ভোট ২৮ নভেম্বর ১০০৭ ইউপিতে ভোট ২৮ নভেম্বর ১০০৭ ইউপিতে ভোট ২৮ নভেম্বর ১০০৭ ইউপিতে ভোট ২৮ নভেম্বর ১০০৭ ইউপিতে ভোট ২৮ নভেম্বর ১০০৭ ইউপিতে ভোট ২৮ নভেম্বর ১০০৭ ইউপিতে ভোট ২৮ নভেম্বর ১০০৭ ইউপিতে ভোট ২৮ নভেম্বর ১০০৭ ইউপিতে ভোট ২৮ নভেম্বর ১০০৭ ইউপিতে ভোট ২৮ নভেম্বর

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম