পীরগঞ্জের ঘটনা তদন্তে জাতীয় মানবাধিকার কমিশনের কমিটি গঠন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২১, ১৮:৩১আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৮:৩১

রংপুরের পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে জাতীয় মানবাধিকার কমিশন। তদন্ত সম্পন্ন করে আগামী ৭ কার্যদিবসের মধ্যে কমিশনের কাছে পূর্ণাঙ্গ তাদের প্রতিবেদন দাখিলের  কথা বলা হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) কমিশনের পরিচালক (প্রশাসন ও অর্থ) কাজী আরফান আশিক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক (অভিযোগ ও তদন্ত) মোহাম্মদ আশরাফুল আলমকে আহ্বায়ক করে গঠিত কমিটির অপর দুই সদস্য হলেন রংপুরের জেলা প্রশাসক মনোনীত একজন প্রতিনিধি এবং জাতীয় মানবাধিকার কমিশনের উপ-পরিচালক এমএ রবিউল ইসলাম। 

অফিস আদেশে বলা হয়, বসতভিটা ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা অত্যন্ত নিন্দনীয়, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। কমিটি ঘটনার প্রকৃত চিত্র উদঘাটন, মানবাধিকার লঙ্ঘনবিষয়ক তথ্যাদি সংগ্রহ ও বিশ্লেষণ, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে কোনও অবহেলা ছিল কিনা, সে বিষয়ে তথ্য অনুসন্ধান করবে।

এতে আরও বলা হয়, পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়াসহ অন্যান্য কয়েকটি স্থানে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা জাতীয় মানবাধিকার কমিশনের দৃষ্টিগোচর হয়। প্রকাশিত সংবাদ প্রতিবেদন মতে, গত রবিবার রাত ১০টার দিকে দুর্বৃত্তরা এ হামলা করে।

/আরটি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের