পীরগঞ্জের ক্ষতিগ্রস্তদের জন্য শুকনো খাবার-ঢেউটিন-নগদ টাকা বরাদ্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২১, ১৮:৫৪আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৮:৫৪

রংপুরের পীরগঞ্জ উপজেলায় সম্প্রতি হামলায় ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা হিসেবে একশ’ বান্ডিল ঢেউটিন এবং গৃহনির্মাণ বাবদ তিন লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া শুকনো ও অন্যান্য দুইশ’ প্যাকেট খাবার বরাদ্দ দেওয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে সোমবার (১৮ অক্টোবর) এ বরাদ্দ দেওয়া হয়। মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিটি প্যাকেটে ১০ কেজি মিনিকেট চাল, এককেজি দেশি মসুরের ডাল, এককেজি আয়োডিনযুক্ত লবণ, একলিটার সয়াবিন তেল, এককেজি চিনি, ১০০ গ্রাম মরিচের গুঁড়া, ২০০ গ্রাম হলুদের গুঁড়া এবং ১০০ গ্রাম ধনিয়া গুঁড়াসহ মোট আটটি আইটেম রয়েছে। প্রতিটি প্যাকেট খাবারে চার সদস্যের পরিবারের প্রায় একসপ্তাহ চলে যাবে বলে আশা করা হচ্ছে।

মঞ্জুরিকৃত ঢেউটিন, নগদ অর্থ এবং অন্যান্য খাবার সংশ্লিষ্ট সংসদ সদস্যের সঙ্গে পরামর্শক্রমে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

/এসআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম