পরিবারে ১৫-১৮ বয়সী অবিবাহিত মেয়ে থাকলে মিলবে ভিজিডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২১, ১৬:৩৪আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৬:৩৪

দেশের যেকোনও পরিবারে ১৫-১৮ বছর বয়সী অবিবাহিত মেয়ে থাকলে ভিজিডি দেওয়া হবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ভিজিডি উপকারভোগী বাছাইয়ে এ ধরনের পরিবারকে তালিকাভুক্ত করতে বলেছে। এমন নির্দেশনা দিয়ে মাঠপর্যায়ে পত্র জারির সুপারিশ রেখেছেন এর সদস্যরা। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সংসদ ভবনে এ নিয়ে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়।  

পরিবারে ১৫-১৮ বছর বয়সী অবিবাহিত মেয়ে থাকলে ২০২৩-২০২৪ চক্রে উপকারভোগী তালিকায় রাখতে বলেছে সংসদীয় কমিটি। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বৈঠকে দেশব্যাপী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে দুই শিফটে কার্যক্রম চালু করা এবং ব্যাপক প্রচারণার ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে কমিটি। এছাড়া বাল্যবিয়ে রোধকল্পে আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ইউনিয়নভিত্তিক ‘কাজী’সহ অন্যান্যদের এর ক্ষতিকারক দিক সম্পর্কে সচেতনতামূলক প্রচারণার ব্যবস্থা গ্রহণের সুপারিশ রাখা হয়েছে।

নির্মাণাধীন জয়িতা টাওয়ারে বিপণন কেন্দ্র বরাদ্দের ক্ষেত্রে একটি আইন প্রণয়ন, পণ্যের গুণগত মান ও ডিজাইন নিশ্চিতকরণ এবং ই-জয়িতা ও ই-কমার্স বিষয়ে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছে কমিটি।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেহের আফরোজের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য শবনম জাহান, লুৎফুন নেসা খান, সাহাদারা মান্নান ও কানিজ ফাতেমা আহমেদ।

/ইএইচএস/জেএইচ/
সম্পর্কিত
১০০ বই ডিজিটালাইজ করে ই-বুক সিস্টেম চালুর সুপারিশ 
আলোচনায় সিমরিন লুবাবার বাল্যবিয়ে, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি নারীপক্ষের
সংসদে নতুন সাউন্ড সিস্টেম স্থাপনের সুপারিশ
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম