টিকা নিয়ে দেশে এলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২১, ১২:২৮আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১৮:১৫

আকাশপথে চলাচলে নতুন নিয়ম জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করে শনিবার (২৩ অক্টোবর) রাতে বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস) গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী মো. জিয়াউল কবীর স্বাক্ষরিত নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে।

জানা গেছে, ১৩টি দেশ ছাড়া অন্য যেকোনও জায়গা থেকে করোনা প্রতিরোধক টিকা নিয়ে দেশে এলে কোয়ারেন্টিনে থাকতে হবে না। তবে টিকা না নেওয়া ব্যক্তিদের ক্ষেত্রে ১৪ দিন বাড়িতে কোয়ারেন্টিন করা বাধ্যতামূলক।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, ১৩টি দেশ থেকে করোনা প্রতিরোধক টিকা নিয়ে এলে সাতদিন বাড়িতে কোয়ারেন্টিনে থাকতে হবে। দেশগুলো হলো- আর্মেনিয়া, বুলগেরিয়া, এস্টোনিয়া, জর্জিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, মালদোভা, মঙ্গোলিয়া, ফিলিস্তিন, রোমানিয়া, সার্বিয়া, স্লোভেনিয়া এবং ইউক্রেন। এসব দেশ থেকে টিকা না নিয়ে এলে একসপ্তাহ নিজ খরচে বাংলাদেশ সরকার অনুমোদিত হোটেলে কোয়ারেন্টিন করতে হবে। 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা যাত্রীরা

বেবিচক জানিয়েছে, বাংলাদেশে আসতে আগ্রহীদের অবশ্যই আরটি-পিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট থাকা চাই। ফ্লাইটে ভ্রমণের ৭২ ঘণ্টার মধ্যে নমুনা পরীক্ষা করাতে হবে। তবে ১২ বছরের নিচে শিশুদের ক্ষেত্রে করোনা পরীক্ষা বাধ্যতামূলক নয়। ১৮ বছরের কম বয়সী যাত্রীরা টিকা না নিলেও টিকা নেওয়া পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বাংলাদেশে আসতে পারবেন।

নতুন নিয়ম চালুর ফলে গত ১৬ আগস্ট জারি করা নির্দেশনা বাতিল হয়েছে।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
চীন থেকে আনা মাটির মগে মিললো আড়াই কেজি স্বর্ণ
যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে শাহজালালের চেয়ে এগিয়ে ওসমানী
শাহজালালের ওয়াশরুমে মিললো সোয়া ৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট
সর্বশেষ খবর
অস্ট্রেলিয়ায় যাওয়ার পথে হারিয়েছিল মিয়ানমারকে, এবার পারলো না বাংলাদেশ
অস্ট্রেলিয়ায় যাওয়ার পথে হারিয়েছিল মিয়ানমারকে, এবার পারলো না বাংলাদেশ
চার ঘণ্টা বিমান উড়িয়ে কার ছবি আঁকলেন পাইলট
চার ঘণ্টা বিমান উড়িয়ে কার ছবি আঁকলেন পাইলট
দুর্নীতির মামলা: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু
দুর্নীতির মামলা: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু
গাজী নজরুল ৪ ও স্ত্রী মাকসুদা ১ দিনের রিমান্ডে
গাজী নজরুল ৪ ও স্ত্রী মাকসুদা ১ দিনের রিমান্ডে
সর্বাধিক পঠিত
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি