উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার পদটিকে প্রথম শ্রেণিতে উন্নীত করার সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২১, ১৬:৫০আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৬:৫০

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার পদটিকে প্রথম শ্রেণিতে (৯ম গ্রেড) উন্নীত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। মঙ্গলবার (২৬ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

যুব উন্নয়ন অধিদফতর সূত্রে জানা গেছে, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার পদটি বর্তমানে দ্বিতীয় শ্রেণিভুক্ত (১০ম গ্রেড)। অপরদিকে উপজেলা পর্যায়ের অন্যান্য দফতরগুলোর বেশিরভাগের প্রধান পদটি প্রথম শ্রেণিভুক্ত।

এদিকে, সংসদীয় কমিটির সুপারিশের প্রেক্ষিতে একই কর্মস্থলে ৫ বছরের বেশি কর্মরত কর্মকর্তাদের বদলি শুরু করেছে যুব অধিদফতর। ইতোমধ্যে ৬২ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে বলে মঙ্গলবারের বৈঠকে কমিটিকে জানানো হয়। এছাড়া অন্যদেরও বদলি চলমান রয়েছে বলে অবহিত করা হয়।

কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের সভাপতিত্বে কমিটির সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, নাজমুল হাসান, মাহবুব আরা বেগম গিনি, আব্দুস সালাম মুর্শেদী, জুয়েল আরেং এবং জাকিয়া তাবাসসুম বৈঠকে অংশগ্রহণ করেন। 

বৈঠকে প্রথম প্রকল্পে অনুমোদিত উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়ামগুলোকে খেলার উপযোগী করার জন্য অসমাপ্ত কাজগুলো দ্রুত সময়ে সুষ্ঠভাবে সম্পন্ন করার সুপারিশ করে কমিটি। জেলা ও উপজেলা পর্যায়ে খেলাধুলাকে গতিশীল করার জন্য মেয়াদ উত্তীর্ণ প্রকল্পগুলো আবারও চালু এবং দেশের অব্যবহৃত ও তালাবদ্ধ স্টেডিয়ামগুলো দ্রুত খুলে দেওয়ার সুপারিশ করা হয়।

বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চেয়ারম্যান ও কমিটির সদস্য নাজমুল হাসান বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনকে উন্নত মানের সাইকেল দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় সংসদীয় কমিটির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানানো হয়।

/ইএইচএস/আইএ/
সম্পর্কিত
১০০ বই ডিজিটালাইজ করে ই-বুক সিস্টেম চালুর সুপারিশ 
সংসদে নতুন সাউন্ড সিস্টেম স্থাপনের সুপারিশ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ক্ষমতাসীন দলের সংসদীয় বৈঠক আজ, চূড়ান্ত হবে যেসব সিদ্ধান্ত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে