পুলিশের সহযোগী হিসেবে আনসারও ভিআইপি নিরাপত্তা দেবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২১, ১৮:৩৫আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৮:৩৫

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের দাবি, ‘মাদকের সরবরাহ নিয়ন্ত্রণে বিজিবিকে শক্তিশালী করছি। আমাদের সমুদ্র সীমান্তে নিরাপত্তা জোরদার হচ্ছে। আনসার বাহিনীকে আরও শক্তিশালী করা হবে যাতে পুলিশের সহযোগী হিসেবে ভিআইপি নিরাপত্তা দিতে পারে।’ মঙ্গলবার (২৬ অক্টোবর) সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, ‘প্রধানমন্ত্রী সবসময় বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সরকার। আমরা সেই নির্দেশনা মেনেই কাজ করছি। আমাদের পুলিশকে শক্তিশালী বানাচ্ছি। আধুনিক বিশ্বে অপরাধ হয়ে গেছে সাইবারকেন্দ্রিক। এটি মোকাবিলা করতে পুলিশকে যুগোপযোগী করা হচ্ছে।’ 

কারাগারে আসামিদের ক্রিমিনাল ডাটাবেজ তৈরির কথা জানিয়েছেন আসাদুজ্জামান খাঁন কামাল। তার কথায়, ‘আমরা কারাগারে ধারণক্ষমতা বাড়াচ্ছি। কারাগারকে সুন্দর ব্যবস্থায় নিতে যাচ্ছি। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ করে এ বিষয়ে কঠোর অবস্থানে আছি। আমরা আগে শুনতাম, আগুন নিভে গেলে নাকি ফায়ার সার্ভিস আসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ফায়ার সার্ভিসকে আধুনিক করা হয়েছে যাতে যেকোনও দুর্যোগে এই সংস্থা দ্রুত সেবা দিতে পারে। যদিও ট্রাফিক জ্যাম একটা বাধা, সেক্ষেত্রে বিভিন্ন এলাকায় জোন করে দেওয়া হয়েছে। দেশের সব উপজেলায় এ গ্রেডের ফায়ার স্টেশন করা হয়েছে।’

কুমিল্লায় পূজামণ্ডপে কোরআর রাখার ঘটনা টেনে এনে স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন, ‘আমাদের সব বাহিনীকে যুগোপযোগী করে একটা পর্যায়ে যখন নিয়ে এসেছি, ঠিক তখনই দেশে নতুন সহিংসতা ঘটলো। আগে জঙ্গির উত্থান দেখেছিলাম, সেরকমই আরেকটা উত্থান ঘটাতে এ ধরনের অপচেষ্টা।’

সচিবালয়ে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে সংগঠনটির সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে সংলাপে আরও ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক মাসউদুল হক উপস্থিত ছিলেন।

/এসআই/জেএইচ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম