বাংলাদেশিদের জন্য ইউরোপে কর্মসংস্থান বাড়ানোর প্রস্তাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২১, ২৩:৫১আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ২৩:৫১

দক্ষ ও স্বল্প-দক্ষ বাংলাদেশিদের বৈধভাবে ইউরোপে কর্মসংস্থানের আরও সুযোগ তৈরির প্রস্তাব করেছে বাংলাদেশ। মঙ্গলবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক উইগ্যান্ড গুনারের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এই প্রস্তাব করেন।

বৈঠকের পর যৌথ এক বিবৃতিতে বলা হয়, ইউরোপে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের ফেরত আনার জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বাস্তবায়নে বাংলাদেশে যে অগ্রগতি হয়েছে সেটাকে স্বাগত জানায় ইইউ।

এ বিষয়ে আরও ভালো ফলাফলের জন্য বাংলাদেশকে আহবান জানায় ইউরোপীয় দেশগুলোর সংগঠনটি এবং একইসঙ্গে ইউরোপে অবস্থানরত যে অবৈধ ব্যক্তিদের নাম-ঠিকানা বাংলাদেশকে দেওয়া হয়েছে সেটার বিষয়ে প্রতিবেদ্ন দেওয়ার তাগাদাও দিয়েছে তারা।

বৈঠকে ইউরোপিয়ান ইউনিয়ন তাদের নতুন ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি বাংলাদেশের কাছে উপস্থাপন করে। মিয়ানমার ও আফগানিস্তানের পরিস্থিতিসহ এই অঞ্চলে রাজনৈতিক ও নিরাপত্তা, সমুদ্র নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ দমন ও সহযোগিতার বিষয়ে উভয়পক্ষ আলোচনা করে।

নিরাপদে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসনের বিষয়ে উভয়পক্ষ জোর দিয়েছে এবং ভাসানচরে কাজ করা নিয়ে বাংলাদেশ সরকার ও জাতিসংঘের মধ্যে চুক্তি স্বাক্ষরকেও স্বাগত জানিয়েছে ইইউ।

/এসএসজেড/এফএ/
সম্পর্কিত
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘের অ্যাসেম্বলি হলে খলিলুর রহমান 
এলডিসি’র বিষয়ে সুইজারল্যান্ডের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক