আরব আমিরাতে কর্মীদের বেতন কাঠামো নির্ধারণের অনুরোধ প্রবাসী কল্যাণমন্ত্রীর 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২১, ১২:৫০আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৭:০৩

সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি কর্মীদের বেতন কাঠামো নির্ধারণের অনুরোধ জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। দেশটির মানবসম্পদ ও এমিরাটাইজেশনমন্ত্রী ড. আব্দুল রহমান আব্দুল মান্নান আল আওয়ারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই অনুরোধ জানান। 

মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আল হাবতুর প্যালেসে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। মন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মদ রাশেদুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।

বৈঠকে প্রবাসী কল্যাণমন্ত্রী দীর্ঘদিন বন্ধ থাকা আরব আমিরাতের শ্রমবাজারটি বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত করায় আমিরাত সরকারকে ধন্যবাদ জানান। এ সময় মন্ত্রী দুবাইয়ের ধারাবাহিকতায় অন্যান্য প্রদেশে কর্মসংস্থান ভিসা চালুসহ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের নাগরিকদের অধিকতর কর্মসংস্থানের সুযোগ দেওয়ার আহ্বান জানান।

এর  পরিপ্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ ও এমিরাটাইজেশনমন্ত্রী ড. আব্দুল রহমান আব্দুল মান্নান আল আওয়ার পর্যায়ক্রমে সব প্রদেশে কর্মসংস্থান ভিসা খোলার বিষয়টি বিবেচনা করা হবে বলে আশ্বস্ত করেন।

এছাড়াও বৈঠককালে মন্ত্রীদ্বয় দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

বৈঠকে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল কাদের, উপ-সচিব ড. নাশিদ রিজওয়ানা মনির প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলমান (২৫-২৮ অক্টোবর) ‘আবুধাবি ডায়ালগে’ মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে আবুধাবিতে অবস্থান করছেন।

/এসও/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী