ছয় মন্ত্রণালয়ে নতুন সচিব, তিন সংস্থায় চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২১, ২০:০০ আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ২০:২৬

ছয়টি মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। একইসঙ্গে তিনটি সংস্থায় সচিবের পদমর্যাদায় তিন জন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে।

জানা গেছে, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তীকে পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালকের দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব আবু হেনা মোরশেদ জামান।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হয়েছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব কাজী এনামুল হাসান। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহনাজ আরেফিন। 

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পেয়েছেন ঢাকার বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খলিলুর রহমান। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।

একইসঙ্গে সচিবের পদমর্যাদায় তিন জন কর্মকর্তাকে সরকারের তিনটি সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মধ্যে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান ড. অমিতাভ সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সোলেমান খানকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান পদের দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মো. আফজাল হোসেন।

/এসআই/জেএইচ/
সম্পর্কিত
‘তদবিরবাজ’ ঠেকাতে কঠোর হচ্ছে সচিবালয়ের নিরাপত্তা
‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রতিনিধিদলের সাক্ষাৎ
সর্বশেষ খবর
প্রতিটি শিক্ষার্থীর সাফল্যের নেপথ্যে রয়েছে বাবা-মায়ের ভালোবাসার ও ত্যাগের গল্প: মাহদী আমিন
প্রতিটি শিক্ষার্থীর সাফল্যের নেপথ্যে রয়েছে বাবা-মায়ের ভালোবাসার ও ত্যাগের গল্প: মাহদী আমিন
১২০ টন সরকারি গম অবৈধভাবে মজুত, ৩ লাখ টাকা জরিমানা
১২০ টন সরকারি গম অবৈধভাবে মজুত, ৩ লাখ টাকা জরিমানা
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারি
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারি
সাবেক এমপি হাবিবসহ ২৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন
মুগ্ধসহ ১১ জনকে হত্যা সাবেক এমপি হাবিবসহ ২৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?