চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা বাংলাদেশের আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২১, ২১:০৩আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ২১:০৩

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, প্রযুক্তির সুবাদে ব্যবসা-বাণিজ্য সহজ হয়েছে, প্রতিযোগিতা বেড়েছে। অনলাইনেও বাণিজ্যের প্রসার ঘটেছে। অর্থাৎ পৃথিবী এখন এক নতুন যুগে। পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরও এগিয়ে যেতে হবে। চিন্তা ও চেতনায় প্রযুক্তির ব্যবহার মেনে নিয়েই এগিয়ে যেতে হবে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ কম্পিউটার সমিতির উদ্যোগে আয়োজিত ‘চতুর্থ শিল্প বিপ্লব: বাণিজ্য প্রসারের হাতিয়ার’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসা-বাণিজ্যে প্রযুক্তির ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, আমাদের পিছিয়ে থাকার উপায় নেই। সর্বক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারের বিকল্প নেই। ব্যবসা-বাণিজ্য প্রসারে নতুন প্রজন্মকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে সক্ষমতা অর্জন করতে হবে।

বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি শাহিদ-উল-মুনীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, ডব্লিউটিও সেলের হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুনীর হাসান।

টিপু মুনশি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেওয়ার মতো অবস্থান বাংলাদেশের আছে। সেই সক্ষমতা আমাদের তৈরি হয়েছে। এখন পিছিয়ে না থেকে নেতৃত্বে যাওয়ার প্রস্তুতি নিতে হবে।

বাণিজ্যমন্ত্রী আরও জানান, বর্তমান যুগে ফোর আইআর ও ডিজিটাল প্রযুক্তি ক্রসবর্ডার বাণিজ্যের খরচ কমিয়ে দিয়েছে। ব্যবসা সংশ্লিষ্ট সব কাজ সহজ হয়েছে এবং খরচ কমেছে। আজ ডিজিটাল বাংলাদেশ কল্পনা নয়, বাস্তব। প্রযুক্তির ছোঁয়া সব ক্ষেত্রেই লেগেছে। দেশে এখন প্রচুর আইসিটিতে দক্ষ জনবল সৃষ্টি হয়েছে।

/এসআই/এমএস/
সম্পর্কিত
এবার কোরবানির পশুর চামড়া পাচারের সম্ভাবনা নেই: বাণিজ্যমন্ত্রী
চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে প্রয়োজনে হস্তক্ষেপ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
কোরবানির পশুর চামড়ার দাম বাড়ালো সরকার, ঢাকায় বর্গফুটে ২ টাকা
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের