করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ২৩৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২১, ১৮:০৩আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৯:৪৬

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৩৫ জন এবং মারা গেছেন ২ জন। এরমধ্যে একজন ঢাকায় এবং অপরজন চট্টগ্রামে মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন ২৭ হাজার ৯০৬ জন। শনাক্ত ১৫ লাখ ৭১ হাজার ৬৬৯ জন। বুধবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৭১ জন। এখন পর্যন্ত সুস্থ ১৫ লাখ ৩৫ হাজার ৬৬১ জন। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৩১ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮ হাজার ২৩টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৯৮৭টি। এখন পর্যন্ত এক কোটি ৫ লাখ ২৫ হাজার ৯২৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১ দশমিক ৩১ শতাংশ। এখন পর্যন্ত ১৪ দশমিক ৯৩ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ৭১ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৭৮ শতাংশ।

মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ১ জন এবং নারী ১ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, মৃত দুজনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে। তারা দুজনই সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

/এসও/এমআর/এমওএফ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে