বাংলা পাঠ প্রকাশের বিধান থাকছে সমুদ্র আইনে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২১, ১৯:৪৮আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৯:৪৮

বাংলা পাঠ প্রকাশের বিধানযুক্ত হচ্ছে ইংরেজি ভাষায় প্রণয়নের জন্য প্রস্তাবিত ‘টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোনস (সংশোধন)’ আইনটিতে। সংসদে উত্থাপিত বিলটির একটি নির্ভরযোগ্য বাংলা পাঠ প্রকাশের জন্য নতুন একটি ধারা যুক্ত করে সংসদে প্রতিবেদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংসদীয় কমিটি।

বুধবার (১০ নভেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে বিলটি চূড়ান্ত করা হয়। বিলের রিপোর্টে কিছু ক্ষেত্রে শাস্তি বাড়ানোরও সুপারিশ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে কমিটির সভাপতি মুহম্মদ ফারুক খান বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা কিছু সংশোধনীসহ বিলটি চূড়ান্ত করেছি। আগামী সংসদ অধিবেশনের প্রথম বা দ্বিতীয় দিনেই এটা উত্থাপন করা হবে।

সংশোধনীগুলোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই আইনটি আন্তর্জাতিক পর্যায়ে অনুসরণ করা হবে বলে এটা ইংরেজিতে প্রণয়ন করা হয়েছে। তবে, আমরা আইনটির একটি বাংলা পাঠ যাতে হয় তার জন্য নতুন একটি ধারা যুক্ত করেছি। আইনটি পাসের পরপরই দ্রুততম সময়ের মধ্যে বাংলা পাঠ প্রকাশ করার কথাও বলেছি।

তিনি বলেন, সংসদে উত্থাপিত আইনে যে দণ্ডের কথা ছিলো আমরা কয়েকটি ক্ষেত্রে তারা বাড়ানোর প্রস্তাব করেছি। এক্ষেত্রে জেল-জরিমানা দুটোই বাড়ানোর কথা বলা হয়েছে।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বৈঠকে 'Territorial Waters and Maritime Zones (Amendment) Bill 2021’- নিয়ে কমিটির সুপারিশ চূড়ান্তকরণ করা হয়।

কমিটির সভাপতি ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নুরুল ইসলাম নাহিদ এবং কাজী নাবিল আহমেদ অংশগ্রহণ করেন।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
১০০ বই ডিজিটালাইজ করে ই-বুক সিস্টেম চালুর সুপারিশ 
সংসদে নতুন সাউন্ড সিস্টেম স্থাপনের সুপারিশ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ক্ষমতাসীন দলের সংসদীয় বৈঠক আজ, চূড়ান্ত হবে যেসব সিদ্ধান্ত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম