সাক্ষ্যপ্রমাণ আইন-১৮৭২ বাতিলের দাবিতে মধ্যরাতে শাহবাগ থেকে নারীদের পদযাত্রা

ঢাবি প্রতিনিধি
১২ নভেম্বর ২০২১, ০১:৪৯আপডেট : ১২ নভেম্বর ২০২১, ০১:৫৩

স্বাক্ষ্যপ্রমাণ আইন-১৮৭২ এর ১৫৫(৪) ধারা বাতিলের দাবিতে মধ্যরাতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে সংসদ ভবন অভিমুখে পদযাত্রা করেছে নারীদের একটি দল।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় 'শিকল ভাঙার পদযাত্রা' শিরোনামে জাতীয় সংসদ ভবনের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করে তারা।

পদযাত্রায় অংশ নেওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রাপ্তি তাপসী বলেন, ‘সাক্ষ্যপ্রমাণ আইনের ১৫৫(৪) ধারা, এই আইন যৌন নিপীড়ককে আশ্রয় প্রদান করে, অভিযোগকারী নারীর চরিত্র সম্পর্কে প্রশ্ন তোলার সুযোগ করে দেয়। এই আইনটি যৌন নিপীড়নবান্ধব একটি আইন। কেননা এটি আসামি পক্ষকে  অভিযোগকারী নারীকে দুশ্চরিত্র প্রমাণ করার সুযোগ করে দেয়। সেই আইন বাতিলের দাবিতে আমাদের আজকের এই কর্মসূচি।’ সাক্ষ্যপ্রমাণ আইন-১৮৭২ বাতিলের দাবিতে মধ্যরাতে শাহবাগ থেকে নারীদের পদযাত্রা

তিনি আরও বলেন, ‘আজকে রেইনট্রি ধর্ষণ মামলার রায় দানকালে একজন বিচারপতি বললেন ধর্ষণের ৭২ ঘন্টা পর মামলা করতে গেলে যেন না নেওয়া হয়। আমরা বিশ্বাস করি রাষ্ট্র কখনও নারীর চরিত্র নিরুপণের মাপকাঠি নির্ধারণ করে দিতে পারে না। তার চরিত্রের ওপর ভিত্তি করে তার (নারীর) যে ন্যায় বিচার প্রাপ্তির অধিকার তা ক্ষুন্ন হতে পারে না।’ সাক্ষ্যপ্রমাণ আইন-১৮৭২ বাতিলের দাবিতে মধ্যরাতে শাহবাগ থেকে নারীদের পদযাত্রা

পদযাত্রায় অংশগ্রহণকারীরা রাজপথে নারীদের সাড়া, জাগরণে নতুন ধারা, চলন-বলন-পোশাক রাখো, রাষ্ট্র এবার দায় নাও, পুরুষের ক্ষমতা ভেঙে হোক সমতা, পথে ঘাটে দিনে রাতে চলতে চাই নিরাপদে, আমার কথা আমি বলবো স্বাধীনভাবে পথ চলবো; ইত্যাদি লেখা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

/এমপি/
সম্পর্কিত
অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ
দুর্গম চরে নিরাপদ মাতৃত্বে নতুন দিগন্ত
ঢাকার যেসকল মসজিদে থাকছে নারীদের ঈদের নামাজ পড়ার ব্যবস্থা
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম