চাকরিতে জটিলতা না থাকলে প্রাথমিক শিক্ষকদের যথাসময়ে পেনশন: প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ নভেম্বর ২০২১, ১৩:৩৯আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৩:৩৯

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন জানিয়েছেন, প্রাথমিক স্তরে যেসব শিক্ষকের চাকরি সংক্রান্ত কোনও সমস্যা বা জটিলতা নেই তাদের পেনশন যথাসময়ে মঞ্জুর করা হচ্ছে। সোমবার (১৫ নভেম্বর) একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারীর এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য তুলে ধরেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

মো. জাকির হোসেন বলেন, ‘প্রাথমিক স্তরে যেসব শিক্ষকের চাকুরি সংক্রান্ত কোনও সমস্যা বা জটিলতা নেই তাদের অবসর ভাতা ইএফটি’র মাধ্যমে প্রদান করা হচ্ছে। নব জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কতিপয় শিক্ষকের চাকরি এবং বেতন ভাতা নির্ধারণজনিত সমস্যার কারণে তারা অতিরিক্ত গৃহীত অর্থ সরকারি কোষাগারে জমাদান বা ফেরত দিয়ে তাদের পেনশন নিচ্ছেন না।’

প্রতিমন্ত্রীর তথ্যানুযায়ী, প্রাথমিক শিক্ষার মাঠ প্রশাসন দ্রুত সময়ের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে সব অবসর ভাতা মঞ্জুর করে। পেনশন কেস প্রক্রিয়াকরণে সহায়তা প্রদানের জন্য মন্ত্রণালয়, অধিদফতর ও জেলা পর্যায়ে কল্যাণ কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

/ইএইচএস/জেএইচ/
সম্পর্কিত
শনিবার বন্ধ থাকছে সরকারি প্রাথমিক বিদ্যালয়
শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা না বন্ধ? 
প্রাথমিকের নতুন শিক্ষাক্রম প্রসঙ্গে যা বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম