প্রাথমিক শিক্ষা অধিদফতরে সার্ভার স্টেশনের উদ্বোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ এপ্রিল ২০২৫, ১৯:২৪আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ১৯:২৪

প্রাথমিক শিক্ষা অধিদফতরের তথ্য ভাণ্ডার সংরক্ষণের জন্য ‘সার্ভার স্টেশন’ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এটি উদ্বোধন করেন।

মন্ত্রণালয় জানায়, প্রাথমিক শিক্ষার নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা অর্জন, প্রাথমিক শিক্ষা অধিদফতরের বিশাল তথ্য ভাণ্ডারের সুষ্ঠু সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, নিরাপদ সেবা প্রদান, অধিদফতরের অংশীজনদের জন্য অনলাইন সেবা কার্যক্রম সম্প্রসারণ, অধিদফতরের সংরক্ষিত তথ্যের নিরাপদ সংরক্ষণ ও ব্যাকআপ সার্ভিস নিশ্চিত করতে অধিদফতরের প্রধান কার্যালয়ে ‘সার্ভার স্টেশন’ চালু করা হয়েছে।

এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদফতরের অডিটরিয়ামের আধুনিকায়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, তথ্য ভাণ্ডার সংরক্ষণের জন্য সার্ভার স্টেশনটি নির্মাণে ব্যয় হয়েছে ২৩ কোটি টাকা এবং অডিটোরিয়ামটির আধুনিকায়নে ব্যয় হয়েছে ৯৭ লাখ টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরে মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান উপস্থিত ছিলেন।

উপদেষ্টা পরে আধুনিকায়ন করা অডিটরিয়ামে ৪১তম বিসিএস নন-ক্যাডার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করা প্রধান শিক্ষকদের ওরিয়েন্টেশনে সমাপনী বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ৪১তম বিসিএস নন-ক্যাডার থেকে ১৫১ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগদান করেন।

/এসএমএ/এমকেএইচ/
সম্পর্কিত
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলা উদ্বোধন বৃহস্পতিবার
‘স্কুল ফিডিংয়ে অনিয়ম গাফিলতি বরদাশত করা হবে না’
শনিবার বন্ধ থাকছে সরকারি প্রাথমিক বিদ্যালয়
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের