বাংলাদেশের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ শুরু করেছে ইইউ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২১, ১৫:৪০আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৭:৩৭

বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন আরও দুই বছর পর। ইতোমধ্যে এই প্রক্রিয়া গভীরভাবে পর্যবেক্ষণ শুরু করেছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। তবে নির্বাচনে হস্তক্ষেপের আগ্রহ নেই এই জোটের। সোমবার (১৫ নভেম্বর) ঢাকার একটি হোটেলে ইইউ রাষ্ট্রদূত চার্লস হুইটলি এসব তথ্য জানিয়েছেন।

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ আয়োজিত ডিক্যাব টকে ইইউ রাষ্ট্রদূত বলেন, ‘নির্বাচন একটি ঘটনা নয়, বরং এটি একটি প্রক্রিয়া। বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করার জন্য নয়, বরং দেশটির বিষয়ে আমাদের প্রচুর আগ্রহ রয়েছে বলেই আমরা এটি পর্যবেক্ষণ করছি।’

বাংলাদেশকে এ অঞ্চলের একটি অর্থনৈতিক শক্তি হিসেবে অভিহিত করেন চার্লস হুইটলি। তিনি মনে করেন, দুই বছরের মধ্যে নির্বাচনে মানুষের আগ্রহ বেড়েছে।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের ব্রাসেলস সফরে ডিজিটাল নিরাপত্তা আইন এবং এর কয়েকটি মামলা নিয়ে কী আলোচনা হয়েছে জানতে চাইলে ইইউ রাষ্ট্রদূত বলেন, ‘দুই দেশের মধ্যে রুদ্ধদ্বার বৈঠকে আলোচনা হয়। তবে আমরা প্রকাশ্য কিছু বলে থাকি।’

চার্লস হুইটলি উল্লেখ করেন, মানবাধিকার ও গণতন্ত্র হলো বাংলাদেশ এবং ইইউ’র মধ্যকার সম্পর্কের অন্যতম ভিত্তি। এ নিয়ে উভয়ের মধ্যে সবসময় আলোচনা হয়ে থাকে।

/এসএসজেড/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
ইউরোপীয় ইউনিয়নে রফতানি বাজার হারাচ্ছে বাংলাদেশ
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম