সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের প্রত্যাবাসনে যুক্তরাজ্যের প্রতি পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ নভেম্বর ২০২১, ০৯:৩৬আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ০৯:৩৬

১৯৭১ সালে যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্ত যারা বর্তমানে ব্রিটেনে অবস্থান করছে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য যুক্তরাজ্যের (ইউকে) প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সফররত ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী (দক্ষিণ এশিয়া, কমনওয়েলথ এবং ইউএন বিষয়ক) লর্ড আহমেদ বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আব্দুল মোমেনের সঙ্গে দেখা করতে এলে তিনি এই আহ্বান জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।

বৈঠককালে লর্ড আহমেদ বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, ঘনিষ্ঠ নিরাপত্তা সহযোগিতা, সাইবার নিরাপত্তা এবং জলবায়ু প্রকল্প ও নারীদের জন্য মানসম্মত শিক্ষার ক্ষেত্রে যুক্তরাজ্যের সহায়তাসহ বাংলাদেশ-যুক্তরাজ্য বন্ধুত্ব জোরদারের বিষয় নিয়ে আলোচনা করেন।

লর্ড আহমেদ ২১তম ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মন্ত্রী পরিষদের বৈঠকে যোগ দিতে তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন।

ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী।

তিনি কোভিড-১৯ মহামারি মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টারও স্বীকৃতি দিয়েছেন।

ড. মোমেন কোভিড-১৯ এর ডেল্টা ভেরিয়েন্টের পরিপ্রেক্ষিতে আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে বাংলাদেশের নাম বাদ দেওয়ায় যুক্তরাজ্য সরকারকে ধন্যবাদ জানান।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী চলতি মাসে গ্লাসগোতে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন বিষয়ক কপ২৬- সম্মেলনের জন্য যুক্তরাজ্যের প্রেসিডেন্সির ভূমিকার প্রশংসা করেন।

লর্ড আহমেদ ক্লাইমেট ভালনারেবিলিটি ফোরামের চেয়ার হিসেবে বাংলাদেশের সক্রিয় ভূমিকার প্রশংসা এবং গ্লাসগোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কথোপকথনের কথা স্মরণ করেন।

সূত্র: বাসস

/আইএ/
সম্পর্কিত
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
মোজতবা খামেনিকে নিয়ে যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীকে চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের অভিনন্দন
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম