প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে শ্রিংলার সঙ্গে আলোচনা হতে পারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২১, ১১:৩৫আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১১:৩৫

আগামী বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যাবেন কিনা; এ বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা সফরে আসলে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ৭-৮ ডিসেম্বর ঢাকা সফর আসছেন ভারতের পররাষ্ট্র সচিব।

শনিবার (৪ ডিসেম্বর) সকালে বিশ্ব শান্তি সম্মেলনের একটি সাইড ইভেন্ট উদ্বোধনকালে ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী এসেছিলেন এবং রাষ্ট্রপতিও আসবেন। এছাড়া ১৮টি দেশে আমরা যৌথভাবে মৈত্রী দিবস পালন করবো। সেসব বিষয় নিয়ে আলোচনার জন্যই তিনি (শ্রিংলা) ঢাকায় আসছেন।

প্রধানমন্ত্রীর দিল্লি সফর ঠিক হয়ে গেছে কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এখনও এটা জানি না। এ বিষয়েও আলাপ হবে হয়তো।’

এদিকে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে সরকারের পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় সজাগ আছে। দক্ষিণ আফ্রিকা এবং আশেপাশে দেশগুলোসহ মোট সাতটি দেশ থেকে মানুষ আসতে আমরা নিরুৎসাহিত করছি।

/এসএসজেড/ইউএস/
সম্পর্কিত
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন ৮ জুন
যে কারণে নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী
যেখানে থমকে গেছে ভারতের রেললাইন
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের