প্রায় ৯ লাখ স্কুল শিক্ষার্থী প্রথম ডোজের আওতায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২১, ২৩:৩৪আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ২৩:৩৯

সারাদেশে আজ  ৯ লাখ ৪ হাজার ১৭৯ ডোজ টিকা দেওয়া হয়েছে। আর এখন পর্যন্ত ৮ লাখ ৯৯ হাজার ৫১০ শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছেন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮৬ হাজার ৬৩৭ জন। গত ১ নভেম্বর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে টিকা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়।

শনিবার (৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

শিক্ষার্থীসহ আজ প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬ লাখ ৪২ হাজার ৬৩৫ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২ লাখ ৬১ হাজার ৫৪৪ জনকে। আর আজ ২৫ হাজার ২৯৭ জন শিক্ষার্থীকে প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং ২৭ হাজার ৬১৮ জন নিয়েছেন দ্বিতীয় ডোজ।

এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬ কোটি ৪৪ লাখ ১৪ হাজার ৪৩০ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ কোটি ৭৮ লাখ ২৯ হাজার ৪২০ জন।

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা।

/এসও/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম