ঢাকায় এলো সেরামের আরও ২৫ লাখ ডোজ টিকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ ডিসেম্বর ২০২১, ১৩:১৩আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৩:১৩

ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত আরও ২৫ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা ঢাকায় এসেছে। বুধবার (৮ ডিসেম্বর) রাতে এ টিকার চালান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বেক্সিমকো ফার্মার চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বেক্সিমকো ও বাংলাদেশ সরকারের চুক্তির আওতায় এই টিকাগুলো এসেছে। চুক্তির অধীনে এখন পর্যন্ত ১ কোটি ৫০ লাখ টিকা পেয়েছে বাংলাদেশ।

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কর্মসূচি শুরু হয় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ও ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড টিকার মাধ্যমে। সেরামের সঙ্গে ‍তিন কোটি ডোজ টিকার চুক্তি হলেও ভারত টিকা রফতানিতে নিষেধাজ্ঞা দিলে বিপাকে পড়ে বাংলাদেশ।

সেরামের সঙ্গে চুক্তি অনুযায়ী ৩ কোটি ডোজ টিকা আসার কথা থাকলেও মাত্র ৭০ লাখ ডোজ পাওয়ার পর টিকা আসা বন্ধ হয়। এরপর গত ১ ডিসেম্বর সেরামের ৪৫ লাখ টিকা আসে বাংলাদেশে। ৮ ডিসেম্বর আবারও ভারত থেকে ২৫ লাখ ডোজ টিকা পেলো বাংলাদেশ।

/জেএ/আইএ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি