তুরস্কে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও উদ্যান উদ্বোধন ১৩ ডিসেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০২১, ২০:৫৪আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ২১:২৬

তুরস্কের রাজধানী আঙ্কারায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি আবক্ষ ভাস্কর্য ও একটি উদ্যান গড়ে তোলা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম জানিয়েছেন, আগামী ১৩ ডিসেম্বর তার উপস্থিতিতে এটি উদ্বোধন করা হবে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকালে রাজধানীর গুলশানে নগর ভবনে ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আসন্ন তুরস্ক সফরসহ সার্বিক বিষয়াদি নিয়ে আলোচনাকালে তিনি খবরটি দেন।

আগামীকাল (১০ ডিসেম্বর) সকালে আঙ্কারার উদ্দেশে রওনা দেবেন ডিএনসিসি মেয়র। সেখানে ১৪ ডিসেম্বর পর্যন্ত থাকবেন আতিকুল ইসলাম। তুরস্কে অবস্থানকালে আঙ্কারার মেয়রের সঙ্গে অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প ও বাণিজ্য প্রভৃতি বিষয়ে পারস্পরিক সহযোগিতার জন্য গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন তিনি। তার আশা, সফরটির মাধ্যমে তুরস্কের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

মেয়র আরও জানান, ঢাকার বনানী এলাকায় তুরস্কের জাতির জনকের নামে কামাল আতাতুর্ক সরণি রয়েছে। সড়কটি সংলগ্ন পার্কও কামাল আতাতুর্কের নামে নামকরণের সিদ্ধান্ত হয়েছে সম্প্রতি।

/এসএস/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
ইস্তাম্বুলে ‘মক্কা চুক্তি’র প্রথম বৈঠকে বসছে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব
উত্তর সাইপ্রাসে ২৭০ জন যাত্রী নিয়ে ফেরিডুবি, নিহত ৭
বড় সংঘাতের দিকে কি এগোচ্ছেন এরদোয়ান ও নেতানিয়াহু
সর্বশেষ খবর
সোশ্যাল প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা তুললো ইরান, সরকারি তথ্য যাবে এক্স-ফেসবুকেও 
সোশ্যাল প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা তুললো ইরান, সরকারি তথ্য যাবে এক্স-ফেসবুকেও 
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
যে কারণে বন্ধ হলো উল্লাপাড়ার নৌকাবাইচ
যে কারণে বন্ধ হলো উল্লাপাড়ার নৌকাবাইচ
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক