ওমিক্রন ঠেকাতে জনসমাগমে নিয়ন্ত্রণ চায় কারিগরি কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২১, ১৬:০৩আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৮

দেশে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়া গভীর উদ্বেগ প্রকাশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ হিসেবে ঘোষিত করোনাভাইরাসের এই ভ্যারিয়েন্টটি নিয়ন্ত্রণে ‘সবধরনের সভা-সমাবেশ’ ও ‘জনসমাগম’ সীমিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত এক কার্যবিবরণীতে এ তথ্য জানা গেছে।

অধ্যাপক সহিদুল্লা জানান, স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক পরামর্শক কমিটির কাছে বুস্টার ডোজের বিষয়ে জানতে চেয়েছিলেন। বিষয়টি নিয়ে আলোচনা করতে ভার্চুয়াল প্লাটফর্মে বৈঠকে বসেন কমিটির সদস্যরা। কমিটির সব সদস্যের উপস্থিতিতে দীর্ঘ আলোচনা শেষে দুটি সুপারিশের সিদ্ধান্ত নেওয়া হয়।

সুপারিশে ‘সবধরনের সভা-সমাবেশ’ ও ‘জনসমাগম’ সীমিতকরণ করার পাশাপাশি ষাটোর্ধ্ব ও ফ্রন্ট লাইনারদের বুস্টার ডোজ দেওয়ারও সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, ‘কোভিড ১০ রুটিন ভ্যাক্সিনেশনের জন্য টিকা নিশ্চিত করে ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনার; যাদের দুই ডোজ টিকা নেওয়া অন্তত ছয় মাস আগে সম্পন্ন হয়েছে, তাদের বুস্টার ডোজ দেওয়া যেতে পারে।

এছাড়াও দেশে প্রবেশের সকল পয়েন্টে স্ক্রিনিং, কোয়ারেন্টিন ও আইসোলেশন কার্যক্রম আরও জোরদার করারও সুপারিশ করেছে কমিটি।

/জেএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের