বুদ্ধিজীবী: সেকাল-একাল

উদিসা ইসলাম
১৪ ডিসেম্বর ২০২১, ১৫:৩৫আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৫:৩৫

১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের মাটিতে হত্যা করা হয়েছিল দেশের সেরা সন্তানদের। পাকিস্তান হানাদার বাহিনীর পরিকল্পনায় ছিল বিজয়ের পূর্ব মুহূর্তে এই বাংলাকে মেধাশূন্য করে দেওয়া। কেবল মুক্তযুদ্ধে নয়, এর আগের সব সংগ্রামে সেসময়ের বুদ্ধিজীবীরা সর্বোচ্চ চেষ্টা করেছেন দেশের মানুষের পাশে থাকার এবং দেশের জন্য নিজেদের উৎসর্গ করার। কিন্তু বর্তমানে ‘বুদ্ধিজীবী’ শব্দটি নিয়ে এক ধরনের মতভেদ সৃষ্টি হয়েছে। প্রশ্ন হচ্ছে, বুদ্ধিজীবী কারা, তাদের কাজ কী?

কারা প্রকৃত বুদ্ধিজীবী- এই প্রশ্নের উত্তর খুঁজেছেন বিশ্বের বড় বড় পণ্ডিত ও চিন্তাবিদেরা। ইতালীয় চিন্তাবিদ গ্রামসি লিখেছিলেন, ‘সব মানুষই বুদ্ধিজীবী, কিন্তু সব মানুষই সমাজে বুদ্ধিজীবীর কাজ করে না।' তার মতে, সমাজে অনেকে আছেন যারা ঐতিহ্যগতভাবেই বুদ্ধিজীবী যেমন, শিক্ষক, যাজক, পুরোহিত, ইমাম প্রভৃতি। আরেক দল আছে বুদ্ধিজীবী, যারা সবসময়ই নিজ নিজ শ্রেণিগত সুবিধাজনক অবস্থানে থেকে জগতকে ব্যাখ্যা করেন।

বর্তমান সময়ে যারা নিজেদের গবেষণা চিন্তা-চেতনা নিয়ে মানুষের কণ্ঠ হয়ে উঠতে চান তারা বলছেন, দলীয় রাজনীতিতে বুদ্ধিজীবীদের সম্পৃক্ততা তাদের নিস্ক্রিয় হতে বাধ্য করে। ফলে এখন বুদ্ধিজীবীরা নিপীড়িতের কণ্ঠস্বর হয়ে উঠতে পারেন না। বরং ক্ষেত্রবিশেষে তারাই হয়ে ওঠেন অগ্রহণযোগ্য। উদ্বেগজনক বিষয় হল— বুদ্ধিজীবিতার মর্যাদাপূর্ণ অবস্থানটাই এখন পাল্টে গেছে। অধিকাংশ জনগণ বুদ্ধিজীবী ধারণাটিকে নেতিবাচক অর্থে ব্যবহার করে থাকেন। যে দলীয় বুদ্ধিজীবীদের দেখা যায়, তারা বেশিরভাগ ক্ষেত্রেই ‘প্রশ্নহীন বা নিস্ক্রিয়’।

সেকাল আর একালের বুদ্ধিজীবীদের মধ্য পার্থক্যের জায়গা চিহ্নিত করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেহাল করীম বলেন, এখনকার বুদ্ধিজীবীরা নীতি নৈতিকতা বিবর্জিত। বেশিরভাগ ক্ষেত্রে তারা লোভ সংবরণ করতে পারেন না। ষাট বা সত্তুরের দশকের বুদ্ধিজীবীরা সেটা পারতেন। হতে পারে তখন বিজ্ঞান-প্রযুক্তির এতো সুবিধা ছিল না। ৯১ সালের পর থেকে বুদ্ধিবৃত্তি চর্চাকারী গোষ্ঠী সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পাচ্ছেন। বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা বা সংগঠনের চেয়ারম্যান কিংবা সদস্য হওয়ার বিষয়ে পুঁজিবাদী সমাজ তাকে প্রলুব্ধ করে। সরকারের সব সুবিধা পাওয়ায় সমালোচনার জায়গায় তারা যেতে পারে না। কচ্ছপ বিপদে মাথা লুকিয়ে ফেলে। বুদ্ধীজীবীরা নগদজীবী হয়ে গেছে, ফলে পদপদবীর পেছনে ছুটছেন। ফলে মানুষের কাছে তারা এখন আর অতো গ্রহণযোগ্য নন, শ্রদ্ধার নন।

বুদ্ধিজীবীর সংজ্ঞা দাঁড় করাতে গিয়ে ইউল্যাবের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেন, যারা তার আশেপাশের মানুষের সম্পর্কে চিন্তা করতে পারে এবং অন্যদের ভাষা দিতে পারে। কৃষক-শ্রমিকের নিজের ভাষা নেই। কিছু মানুষ তাদের নামে সংগঠিত হন, তাদের কথা বলে। সোজা কথায় যাদের কণ্ঠস্বর নেই, তাদের পক্ষে কথা বলা বুদ্ধিজীবীর কাজ। সাহসের সাথে যারা সে কাজটি যারা করেন তারা বুদ্ধিজীবী।

বুদ্ধিজীবীর আরেকটি সংকীর্ণ সংজ্ঞার কথাও উল্লেখ করেন এই অধ্যাপক। তিনি বলেন, ‘বুদ্ধি নির্ভরশীল পেশার সাথে যারা জড়িত তাদের বুদ্ধিজীবী বলা হয়। প্রশ্ন হলো, তাহলে শ্রমিককে কী বলবো? শ্রমিক যখন তার কাজ করে সে মাথা খাটিয়েই করে। গ্রামসি বলেন, প্রত্যেক মানুষ বুদ্ধিজীবী। যদিও সমাজ সেটা মানতে চায় না। আদর্শ ভাবনা হলো, বুদ্ধিজীবী দলীয় রাজনীতি করবেন না। তারা মানুষের পক্ষে কাজ করবেন। তার লেখা, তার কথা, তার বিজ্ঞান সাধনা হবে মানুষের জন্য। আমাদের সময়ে আমরা এভাবে বুঝতাম। ৬০ এর দশকে বুদ্ধিজীবীর চর্চার ক্ষেত্র ছিলো মানুষ। ফলে রাজনীতিবিদরাও তাদের সম্মান করতো। তারা সত্য বলতে ভয় পেতেন না। কে দলে নিলো, কে দাওয়াত দিলো, কারা পুরস্কার পেলো; এসব তাদের ভাবনায় থাকতো না। নিজের কাজটা নিঃশব্দে করতেন। কেননা তারা বিশ্বাস করতেন, তিনিই তার (বুদ্ধিজীবী) শব্দ শুনবেন যার শব্দ শোনার দরকার আছে।

তিনি মনে করেন, এখন বুদ্ধিজীবিতার চর্চা সংকীর্ণ হয়ে গেছে। এমন ব্যক্তি হাতে গোনা কয়েকজন আছেন, যার কথা মানুষ শোনে। বুদ্ধিজীবী তিনিই যিনি নির্ভয়ে মানুষের কণ্ঠস্বর হয়ে উঠবেন। কিন্তু তারা যেই রাজনীতিতে নাম লেখাচ্ছেন অমনি নিজেকে নিস্ক্রিয় করে তুলছেন। বুদ্ধিজীবীর অবস্থানগত অস্পষ্টতা তৈরি হলে মানুষ ক্ষুব্ধ হয়।

/ইউএস/
সম্পর্কিত
জন্মস্থানে অবহেলিত কিংবদন্তি বুদ্ধিজীবী, নেই কোনও স্মৃতিচিহ্ন
শহীদ বুদ্ধিজীবী দিবসে কু‌ড়িগ্রাম কৃ‌ষি বিশ্ব‌বিদ্যালয়ে আ‌লোকসজ্জা, সমালোচনা
পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা অবান্তর: চবির সহ-উপাচার্য
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম