ভুয়া ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা দিলে নতুন আইনে জেল-জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২১, ১৪:৪৪আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৪:৪৪

ভুয়া ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা সেবা দিলে ৩ লাখ টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ড দেওয়ার বিধান রেখে ‘বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা আইন-২০২১’ এর খসড়া আইনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

রবিবার (১৯ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তার বাসভবন গণভবন থেকে  সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে মন্ত্রীদের এই বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এই আইনের খসড়া অনুমোদনের কথা জানান।

তিনি বলেন, খসড়া আইনে একটি কাউন্সিল রাখারও বিধান রাখা হয়েছে, যেখানে ২০ জন সদস্য থাকবেন।

বৈঠকে দেশের বাইরে মেডিক্যালে পড়তে গেলে কিংবা চিকিৎসা সেবা দিতে গেলে অ্যাক্রেডিটেশন কাউন্সিলের অনুমোদন নেওয়ার বিধান রেখে ‘বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রডিটেশন আইন-২০২১’ খসড়ারও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়াও মন্ত্রিসভা বৈঠকে মালদ্বীপের কারাগারে থাকা ৪৩ জন দণ্ডপ্রাপ্ত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনতে একটি চুক্তির খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, মালদ্বীপে বিভিন্ন মামলায় বাংলাদেশের ৪৩ জন সাজাপ্রাপ্ত এবং ৪০ জন বিচারাধীন আছেন। এ ধরনের বন্দী এবং সাজাপ্রাপ্ত যারা আছেন তাদের দেশে ফিরিয়ে আনা এবং মালদ্বীপের যারা এমন বাংলাদেশে আছেন তাদের ফেরত পাঠাতে মালদ্বীপের সাথে বন্দী বিনিময় চুক্তি করতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ ডিসেম্বর মালদ্বীপ সফরে গেলে এই চুক্তি স্বাক্ষর হবে।

/এসআই/ইউএস/
সম্পর্কিত
হঠাৎ হাসপাতাল পরিদর্শনে হাসনাত আবদুল্লাহ, ৫ চিকিৎসককে শোকজ
ধর্ষণের অভিযোগে গ্রেফতার সরকারি চিকিৎসক
হামের প্রাদুর্ভাব: ঈদে ছুটি পাচ্ছেন না সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সরা
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের