বিএনপির বাস্তব সত্য অস্বীকার জনগণের সঙ্গে প্রতারণা: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০২১, ২০:০৭আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ২১:২১

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যেটি বাস্তব ও ধ্রুব সত্য এবং দিবালোকের মতো স্পষ্ট, সেটিকে যখন রাজনীতিবিদ বা দল অস্বীকার করে, তা শুধু শঠতা নয়, দেশের জনগণের সঙ্গে প্রতারণা করা। বিএনপি এটি করছে, মহান বিজয় দিবস উপলক্ষে তারা যে র‌্যালি করেছে, সেখানেও তারা এমন মিথ্যাচার করেছে।

সোমবার (২০ ডিসেম্বর) ঢাকায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (এনআইএমসি) শেখ রাসেল মিলনায়তনে এনআইএমসি এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট-বিসিটিআইর যৌথ উদ্যোগে আয়োজিত ‘বিজয়ের  সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে চলচ্চিত্র প্রদর্শনী ও সেমিনারে’ তিনি এসব কথা বলেন।

এনআইএমসি’র মহাপরিচালক শাহিন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক প্রধান তথ্য অফিসার বীর মুক্তিযোদ্ধা এ কে এম শামীম চৌধুরী ও বিসিটিআইর প্রধান নির্বাহী আবুল কালাম আজাদ স্বাগত বক্তব্য রাখেন। তথ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল সাহেবের কাছে প্রশ্ন রাখতে চাই, স্বাধীনতার সময় দেশের মানুষের মাথাপিছু আয় ছিল একশ' ডলারের কম। ১৩ বছর আগে ২০০৯ সালের শুরুতে ছিল প্রায় ৬০০ ডলার। আজ সেটি চারগুণেরও বেশি বেড়ে ২ হাজার ৫৫৪ ডলারে উন্নীত হয়েছে। দারিদ্র্যসীমার নিচে জনসংখ্যা ৪১ থেকে ২০ শতাংশে নেমে এসেছে। এগুলো তারা দেখেও দেখতে পায় না।

ড. হাছান বলেন, বিএনপি দেশের নেতৃত্ব দিতে চায়। কিন্তু আমরা দেখলাম, সিলেটের সমাবেশে তারা কীভাবে চেয়ার ছোড়াছুড়ি করলেন, কে চেয়ারে বসবেন সেটি নিয়ে। যারা এমনটা করতে পারে তাহলে দেশের চেয়ারে বসা নিয়ে বা বসতে পারলে তারা যে কী করবেন, তা সহজেই অনুমেয়।

রাজনীতিতে সমালোচনা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা নয় এবং সবাইকে একযোগে দেশের জন্য কাজ করতে হবে বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ।

/এসআই/এমআর/এমওএফ/
সম্পর্কিত
‘তথ্যই সবচেয়ে বড় শক্তি’
শিশু ধর্ষণের বিরুদ্ধে গড়ে ওঠা জনমতের ভিত্তিতে আরও কঠোর আইন সম্ভব: তথ্যমন্ত্রী
গণমাধ্যম কমিশন হলে সরকার ও মালিকপক্ষ সাংবাদিকদের নিয়ন্ত্রণ করতে পারবে না: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে