আলোকিত জাতি গঠনে আত্মনিয়োগ করতে স্পিকারের আহ্বান

বাংলা ট্রিবিউন ডেস্ক
২২ ডিসেম্বর ২০২১, ১৯:১৮আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৯:১৮

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে আলোকিত জাতি গঠনে সকলকে আত্মনিয়োগ করার জন্য আহ্বান জানিয়েছেন।

বুধবার (২২ ডিসেম্বর) ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশন (ক্যাম্পি), ঢাকা আহসানিয়া মিশন এবং সিএসও অ্যালায়েন্সের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।

স্পিকার বলেন, ‘অনেক সফলতা অর্জনের মধ্য দিয়ে জাতি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছে। স্বাধীনতার পরপরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক ও অবৈতনিক করেছিলেন, যা তাঁর সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গির ফসল। তিনি বিশ্বাস করতেন শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ সর্বোত্তম বিনিয়োগ।’

তিনি  বলেন, ‘অষ্টম শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবৈতনিক করেছিলেন। আজ  থেকে ৫০ বছর আগেই নারী-পুরুষ সমতা ও ছেলেদের পাশাপাশি মেয়েদের শিক্ষা নিয়ে তিনি অত্যন্ত সচেতন ছিলেন। ৩৬ হাজার প্রাথমিক বিদ্যালয় ও দেড় লাখ শিক্ষকের চাকরি তিনি জাতীয়করণ করেছিলেন। যুদ্ধবিধস্ত দেশে অর্থনৈতিক কাঠামো শক্ত না হওয়া সত্ত্বেও শিক্ষাকে তিনি প্রাধান্য দিয়েছিলেন। জাতীয় শিক্ষানীতি প্রণয়নের জন্য তিনি কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন গঠন করেছিলেন।’

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘‘বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ‘জাতীয় শিক্ষানীতি ২০১০’ প্রণয়ন করেছে। প্রাথমিক শিক্ষা, শিক্ষাক্ষেত্রে লিঙ্গ সমতা অর্জন ইত্যাদি ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষার ওপর সরকার যথেষ্ট গুরুত্ব দিয়েছে। নারী ও শিশুদের ক্ষেত্রে বিশেষ কোনও আইন প্রণয়নের প্রয়োজনীয়তা হলেও সরকার তা বিবেচনা করছে, যা বাহাত্তরের সংবিধানে জাতির পিতা অন্তর্ভুক্ত করেছিলেন।’

স্পিকার বলেন, ‘বাস্তবধর্মী পদক্ষেপ গ্রহণে সরকার নিরলস কাজ করছে। প্রযুক্তিভিত্তিক শিক্ষার সুযোগ অবারিত করা হয়েছে। পিছিয়ে পড়া অঞ্চলে ২৯ লাখ শিক্ষার্থীর খাবারের ব্যবস্থা করা হয়েছে, যা আরও বৃহৎ আকারে পরিচালনার পরিকল্পনা সরকার করছে।’

ড. কাজী খলিকুজ্জমান আহমেদের সভাপতিত্বে এবং রাশেদা কে চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরমা দত্ত এমপি, চ্যানেল আইয়ের হেড অব নিউজ শাইখ সিরাজ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ড. মঞ্জুর আহমেদ, কাজী ফারুক আহমেদ, মনসুর আহমেদ চৌধুরী, খন্দকার গোলাম মোয়াজ্জেম অনুষ্ঠানে গেস্ট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। খবর: বাসস

 

/এপিএইচ/
সম্পর্কিত
সাবেক স্পিকার শিরীন শারমিন জামিনে মুক্ত
ড. শিরীন শারমিনের গ্রেফতার ও পরবর্তী ঘটনায় আসকের উদ্বেগ
শিরীন শারমিনের শুনানিতে আইনজীবীদের হট্টগোল, সাংবাদিকদের ওপর ক্ষোভ ঝাড়লেন বিচারক
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী