মেয়র আনিসুল হককে গোলাম সারওয়ার

আপনাকে কাজের জাদুকর হতে হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০১৬, ১৮:৪৫আপডেট : ২৩ জানুয়ারি ২০১৬, ১৮:৪৭

সম্পাদকদের সঙ্গে ডিনএসসিসির মতবিনিয় সভা ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক রাজধানীকে পরিচ্ছন্ন ও যানজটমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে পত্রিকার সম্পাদকদের সহযোগিতায় চেয়েছেন। বলেছেন, আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়নে মানুষের সচেতনতা খুবই প্রয়োজন। মেয়রের এই আগ্রহকে সাধুবাদ জানিয়ে দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার বললেন, আপনি (মেয়র) কথার জাদুকর হিসেবে পরিচিত। এবার আপনাকে কাজের জাদুকর হতে হবে। তিনি বলেন, আপনি ইতোমধ্যে যেসব ভালো কাজ করেছেন, গণমাধ্যমের কর্মী হিসেবে স্বতঃপ্রণোদিত হয়ে সেগুলো আমরা প্রকাশ করতে চাই।
শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় মেয়র আনিসুল হক ও প্রবীণ সাংবাদিক গোলাম সারওয়ার এসব কথা বলেন। সিটি করপোরেশনে মেয়রের আট মাসপুর্তি উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
আনিসুল হক বলেন, আগামী তিন বছরের মধ্যে রাজধানী ঢাকাকে সবুজ নগরী হিসেবে গড়ে তোলা হবে। তখন ওপর থেকে দেখলে পুরো ঢাকাকে সবুজ বলে মনে হবে। উঁচু ভবনের ছাদে বিশেষ বাগান সৃজনের জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে বিশিষ্ট নাগরিকদের নিয়ে একটি উপকমিটি গঠন করা হয়েছে।
আনিসুল হক জনস্বার্থে সিটি করপোরেশনের সচেতনতামূলক বিজ্ঞপ্তি নিয়মিত প্রকাশের জন্য পত্রিকা সম্পাদকদের কাছে ২/১ কলাম বরাদ্দ রাখার অনুরোধ জানান। তার আহ্বানে পত্রিকা সম্পাদকরাও সায় দেন এবং জনস্বার্থে ভবিষ্যতে পত্রিকায় এরচেয়েও বড় জায়গা দেওয়ার আশ্বাস দেন।

দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার বলেন, আপনি (মেয়র) কথার জাদুকর হিসেবে পরিচিত। এবার আপনাকে কাজের জাদুকর হতে হবে। তিনি বলেন, আপনি ইতোমধ্যে যেসব ভালো কাজ করেছেন, গণমাধ্যমকর্মী হিসেবে স্বতঃপ্রণোদিত হয়ে সেগুলো আমরা প্রকাশ করতে চাই। খারাপ কিছু হলে কিন্তু তাও লিখতে চাই। তিনি বলেন, বিলবোর্ড উচ্ছেদ করে অসাধ্য সাধন করেছেন। ভবিষ্যতে বিলবোর্ড স্থাপন করা হলে ছবি বাছাইয়ের ক্ষেত্রে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, চালকরা প্রায়ই বিলবোর্ডে দিকে তাকিয়ে ছবি দেখেন। এতে দুর্ঘটনার আশঙ্কা থাকে।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিনা হোসেন, দৈনিক নয়াদিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান, দৈনিক জনকণ্ঠের সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক মোয়াজ্জেম হোসেন, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, দৈনিক বনিকবার্তার সম্পাদক দেওয়ান মোহাম্মদ হানিফ, বার্তা সংস্থা ইউএনবি-এর প্রধান বার্তা সম্পাদক মাহফুজুর রহমানসহ ডিএনসিসি এর উচ্চ পদস্থ কর্মকর্তারা।

/ওএফ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজস্বদাতা ব্যক্তি-প্রতিষ্ঠান বেড়েছে ১১.৮৬ শতাংশ
রাজস্বদাতা ব্যক্তি-প্রতিষ্ঠান বেড়েছে ১১.৮৬ শতাংশ
টিএসসিতে মেসির জন্মদিন উদযাপন
টিএসসিতে মেসির জন্মদিন উদযাপন
‘সীমান্তের সুরক্ষায় সীমান্তবর্তী মানুষকে মিলিটারি ট্রেনিং দিতে হবে’ 
‘সীমান্তের সুরক্ষায় সীমান্তবর্তী মানুষকে মিলিটারি ট্রেনিং দিতে হবে’ 
‘আওয়ামী লীগের আছে,  বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
‘আওয়ামী লীগের আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
সর্বাধিক পঠিত
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান