বঙ্গবন্ধু ছিলেন বিশ্বের অধিকার বঞ্চিত জনগণের বলিষ্ঠ কণ্ঠস্বর: স্পিকার

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২১, ২১:২৭ আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ২১:৪৫

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন বিশ্বের অধিকার বঞ্চিত জনগণের বলিষ্ঠ কণ্ঠস্বর।

এনআরবিসি ব্যাংক, রাশিয়া বঙ্গবন্ধু পরিষদ এবং যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সমন্বিত উদ্যোগে প্রকাশিত ‘বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বাংলা অ্যাকাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্পিকার বলেন, ‘বঙ্গবন্ধু ও মানবাধিকার একইসূত্রে গাঁথা। এ কারণেই তিনি বঙ্গবন্ধু থেকে ‘বিশ্ববন্ধু’তে পরিণত হয়েছেন। বঙ্গবন্ধুর আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান স্পিকার। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন  প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফীন সিদ্দিক।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা এক এবং অবিচ্ছেদ্য। তিনি ছিলেন মাটি ও মানুষের নেতা। সাধারণ মানুষের হৃদয়ের গভীরে বঙ্গবন্ধুকে নিয়ে যত কথা, আশা ও আকুলতা, তা-ই তাঁকে টুঙ্গিপাড়ার খোকা থেকে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু পরিচয় দিয়েছে।’

তিনি বলেন, ‘আজীবন সংগ্রামী বঙ্গবন্ধুর রাজনীতির মূল দর্শনই ছিল শোষিত, বঞ্চিত ও নিপীড়িত দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো।’

বঙ্গবন্ধু পরিষদ রাশিয়ার সাধারণ সম্পাদক এবং এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকাশনাটির প্রধান সম্পাদক কবি আসাদ চৌধুরী।

‘বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু’ গ্রন্থে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, রাজনৈতিক আদর্শ ও দর্শনের পাশাপাশি জাতির জন্য তাঁর দিকনির্দেশনাগুলো দেশ-বিদেশের ৭৫ জন বিশিষ্ট বুদ্ধিজীবীর রচনার মধ্য দিয়ে নানা মাত্রায় উদ্ভাসিত হয়েছে। বইটির সম্পাদনা পরিষদের উপদেষ্টা হিসেবে ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. নূরুন নবী, বঙ্গবন্ধু পরিষদ রাশিয়ার সভাপতি ও এনআরবিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজুসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। খবর: বাসস

 

 

 

/এপিএইচ/এমওএফ/ 
সম্পর্কিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিষিদ্ধ নয়, তবে চাপ কেন?
‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয়: শোরুমে হামলার প্রতিবাদ ইউপিএলের
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
সর্বশেষ খবর
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৮, মামলা ৫৮
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৮, মামলা ৫৮
চীনে নদীর তলদেশ দিয়ে চলে ট্রেন, যাত্রাপথে দেখা মেলে আলো-লেজারের খেলা
চীনে নদীর তলদেশ দিয়ে চলে ট্রেন, যাত্রাপথে দেখা মেলে আলো-লেজারের খেলা
মাদক মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য
মাদক মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য
অপতথ্য এবং গুজবের মহামারি, নির্লিপ্ততার সমাজ
অপতথ্য এবং গুজবের মহামারি, নির্লিপ্ততার সমাজ
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর