তিন কোটি জন্মনিয়ন্ত্রণ পিল কিনছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০২১, ১৯:৫৭ আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৯:৫৭

সরকার দেশের তিনটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান থেকে ২ কোটি ৯৭ লাখ ৬০ হাজার জন্মনিয়ন্ত্রণ পিল কেনার সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য ব্যয় হবে ১৪৮ কোটি ৮০ লাখ টাকা। সরকারের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

বুধবার (২৯ ডিসেম্বর) ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সামসুল আরেফিন জানিয়েছেন, পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, টেকনো ড্রাগস ও রেনেটা লিমিটেড ৫টি লটে জন্মনিয়ন্ত্রণ ওরাল পিলগুলো (তৃতীয় প্রজন্ম) সরবরাহ করবে।

সচিব সামসুল আরেফিন জানান, পরিবার পরিকল্পনা অধিদফতরের মাধ্যমে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এক লটে ৫৯ লাখ ৫২ হাজার সাইকেল, টেকনো ড্রাগস লিমিটেড দুই লটে ১ কোটি ১৯ লাখ ৪ হাজার সাইকেল এবং রেনেটা লিমিটেড দুই লটে ১ কোটি ১৯ লাখ ৪ হাজার সাইকেল জন্মনিয়ন্ত্রণ পিল সরকারকে সরবরাহ করবে।

সরকারের এই বৈঠকে পুরনো চারটি রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ বাড়ানোর পাশাপাশি চট্টগ্রামের মিরসরাইয়ে ৬৬০ মেগাওয়াট ক্ষমতার একটি নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমোদন দেওয়া হয়। প্রয়োজন হলেই সরকার বিদ্যুৎ কিনবে এমন শর্তে ১৭৩ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার চারটি ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ ৫ বছর পর্যন্ত বাড়ানো হয়েছে।

একইসঙ্গে খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদফতর ২০২১-২০২২ অর্থবছরের জন্য ভারতের এম/এস বাগাদিয়া ব্রাদারস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে প্রায় ১৭৩ কোটি ৩৬ লাখ টাকায় ৫০ হাজার মেট্রিক টন গম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

/এসআই/এফএ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
দুর্গাপূজায় ২০ থেকে ২২ অক্টোবর ছুটি, সাধারণ ছুটি ৭ নভেম্বর
জাতিসংঘে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের মর্যাদাপূর্ণ অংশগ্রহণে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বশেষ খবর
সরকারি খরচে আইনি সেবা পেয়েছেন ১৬ লাখ ৬৩ হাজার মানুষ
সরকারি খরচে আইনি সেবা পেয়েছেন ১৬ লাখ ৬৩ হাজার মানুষ
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের ভূগর্ভস্থ ৪ স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসে
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের ভূগর্ভস্থ ৪ স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসে
রাজধানীতে জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
রাজধানীতে জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
সর্বাধিক পঠিত
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর