গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনই সংলাপের লক্ষ্য: রাষ্ট্রপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২২, ২০:৪৯আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ২০:৫৭

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়াই এই আলোচনার লক্ষ্য।

রবিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় ইসি গঠনে বঙ্গভবনে গণফোরামের সঙ্গে আয়োজিত আলোচনায় রাষ্ট্রপতি এসব কথা বলেন।

নির্বাচন কমিশন গঠনে বিষয়ে রবিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আলোচনায় অংশ নেয় বিকল্প ধারা বাংলাদেশ এবং গণফোরাম

এদিন বিকালে গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খানের  নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল  বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেয়।

বঙ্গভবনে তাদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘রাজনীতিবিদদের অনুকরণীয় এমন কিছু করা দরকার, যা থেকে নতুন প্রজন্ম শিক্ষা নিয়ে নিজেদের গড়ে তুলতে পারে।’

আলোচনাকালে গণফোরামের প্রতিনিধি দল  নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নসহ কয়েকটি প্রস্তাব দেয়।

তারা আশা করেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির চলমান এই সংলাপ একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

রাষ্ট্রপতির সঙ্গে বিকল্প ধারার নেতারা

সন্ধ্যায় বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেয়।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
গোয়েন্দা সংস্থা নয়, ইসির কর্মকর্তাদের দিয়ে যাচাই দাবি দেশি পর্যবেক্ষকদের
দেশি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
ইসির সংলাপে সৈয়দ ইব্রাহীমকে ডাকায় কল্যাণ পার্টির একাংশের প্রতিবাদ
সর্বশেষ খবর
এ বছরেই কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের কাজ শুরু
এ বছরেই কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের কাজ শুরু
এমন বিয়ে আগে দেখেননি!
এমন বিয়ে আগে দেখেননি!
নিজেকে বারবার অপরাধী মনে হয়? 'মোরাল ইনজুরি' নিয়ে যা বলছে গবেষণা
নিজেকে বারবার অপরাধী মনে হয়? 'মোরাল ইনজুরি' নিয়ে যা বলছে গবেষণা
বাংলায় কথা বলতে গিয়ে হঠাৎ ইংরেজি! মস্তিষ্কে তখন কী ঘটে জানেন?
বাংলায় কথা বলতে গিয়ে হঠাৎ ইংরেজি! মস্তিষ্কে তখন কী ঘটে জানেন?
সর্বাধিক পঠিত
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি