ধানমন্ডি লেকে গণপূর্তের কর্মচারীদের অনুমোদনহীন ভবন উচ্ছেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২২, ০০:২৫আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ০৭:২৮

ধানমন্ডি লেকের হাঁটার পথ (ওয়াকওয়ে) দখল করে গণপূর্ত অধিদফতরের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের অনুমোদনহীন ও অবৈধভাবে নির্মিত একটি আধাপাকা ভবন উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল থেকে শুরু হওয়া দিনব্যাপী অভিযানে আধাপাকা এই ভবনের ৩৫টি কক্ষ উচ্ছেদ করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরিনা নাজনীন, সম্পত্তি বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান ও আবদুস সামাদের নেতৃত্বে অবৈধ ও অনুমোদনহীন এই অবকাঠামো উচ্ছেদ করা হয়।

উচ্ছেদকালে তিতাস গ্যাসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অভিযানকালে এই আধাপাকা ভবনের প্রায় সব কক্ষে অবৈধ গ্যাস সংযোগ পাওয়া যায়।

অভিযান প্রসঙ্গে দক্ষিণ সিটির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, ‘ধানমন্ডি লেক ঘিরে জনগণের হাঁটার পথ সৃষ্টি করার লক্ষ্যে আমরা অক্টোবর মাসের শেষ সপ্তাহে লেকের জায়গা দখল করে নির্মিত সব স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করি। সে সময় গণপূর্ত অধিদফতরের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের অনুমোদনহীন ও অবৈধ ভবনে বসবাসরত বাসিন্দারা ১৫ দিন সময় প্রার্থনা করেন। সেখানকার বাসিন্দাদের প্রায় সবাই ইতোমধ্যে সেখান থেকে সরে গেলেও তাদের বিদ্যমান অবৈধ অবকাঠামো থেকে যায়। ফলে, ওয়াকওয়ে সৃষ্টির কাজ বাধাগ্রস্ত হচ্ছিল। এমতাবস্থায় আজকে অভিযান চালিয়ে আমরা সেই অবৈধ অনুমোদনহীন অবকাঠামো উচ্ছেদ করেছি।’

ডিএসসিসি জানিয়েছে, ধানমন্ডি লেকে হাঁটার পথ প্রতিষ্ঠা ও লেকের সৌন্দর্যবর্ধনে দক্ষিণ সিটি করপোরেশনের উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। এর আগে লেকের জায়গা দখল করে নির্মিত অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের এক তলা থেকে শুরু বহুতল ভবনের অবৈধ বর্ধিতাংশ ভেঙে ফেলা হয়।

/এসএস/এমপি/
সম্পর্কিত
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
সড়কে কোরবানির বর্জ্য: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের