বিধিনিষেধের প্রজ্ঞাপন বিকালে কিংবা কালকের মধ্যেই: স্বাস্থ্যমন্ত্রী 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২২, ১৩:৫১আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৩:৫১

নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় বিধি-নিষেধ আরোপ করতে যাচ্ছে সরকার। আজ রবিবার কিংবা আগামীকাল সোমবারের মধ্যে বিধিনিষেধের প্রজ্ঞাপন জারি হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, আজ বিকাল বা কালকের মধ্যে বিধিনিষেধের প্রজ্ঞাপন জারি হবে। খুব শিগগিরই এর কার্যকারিতা শুরু হবে। 

রবিবার (৯ জানুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের আটটি বিভাগীয় শহরের মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪৬০ শয্যা বিশিষ্ট হার্ট, কিডনি ও ক্যান্সার চিকিৎসার সমন্বিত ইউনিট স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি একথা জানান। অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আপনারা জানেন সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে, এরই মধ্যে শনাক্তের হার পৌনে ৬ শতাংশে পৌঁছে গেছে এবং এটা প্রতিদিনই ঊর্ধ্বমুখী। যখন থেকে (করোনার সংক্রমণ) বাড়ছে তখন থেকেই সতর্কবানী প্রচার করছি। স্বাস্থ্যবিধি কেউ মানছেন না। যার ফলে শনাক্তের হার বাড়ছে।’

এসময় প্রজ্ঞাপন জারির কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণকে সচেতন হতে হবে। সবাই আক্রান্ত হতে পারেন, শিশুরাও আক্রান্ত হচ্ছে। সংক্রমন বেড়ে গেলে কঠিন সিদ্ধান্ত নিতে হবে, সংক্রমণ যে হারে বাড়ছে কঠিন সিদ্ধান্ত নিতে হবে।’

করোনাভাইরাসের টিকা এখন ৬ কোটির মতো মজুত আছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের মোট ৩১ কোটি ডোজ টিকার পরিকল্পনা রয়েছে। মানুষের টিকা নেওয়ার আগ্রহ কমে গেছে। টিকাদান কর্মসূচি কমিউনিটি পর্যায়ে নেওয়া হয়েছে। টিকা নেওয়ার ফলে মৃত্যুর হারও কমেছে, কিন্তু মাস্ক না পরলে সংক্রমণ কমানো যাবে না।’

/জেএ/ইউএস/
সম্পর্কিত
আদ-দ্বীনের ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: তদন্ত কমিটি
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা ছিল: তদন্ত কমিটি
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি