প্রতিনিধি নির্বাচনে নারীর অগ্রাধিকারে দলগুলো এখনও সংবেদনশীল: স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২২, ১৮:২০আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১৯:১০

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। বুধবার (১২ জানুয়ারি) স্পিকারের কার্যালয়ে মার্কিন দূতের বিদায়ী সাক্ষাতে সংসদীয় কার্যক্রম, সংসদীয় মৈত্রী গ্রুপ, কোভিড-১৯ ভ্যাকসিন পরিস্থিতি এবং নারীর ক্ষমতায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

স্পিকার বলেন, ‘বাংলাদেশ সবসময় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অগ্রাধিকার দিয়ে আসছে।’ এই সুসম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘সংসদীয় মৈত্রী গ্রুপ বিভিন্ন দেশের সঙ্গে প্রতিনিধি বিনিময়ের মাধ্যমে পরস্পর উত্তম সংসদীয় চর্চা সম্পর্কে ধারণা নিতে পারে।’ এ সময় তিনি সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অভিজ্ঞতা বিনিময়ের জন্য পারস্পরিক সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

স্পিকার বলেন, ‘জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব রয়েছে ২১ শতাংশ। সংসদে বর্তমানে ২৩ জন সরাসরি নির্বাচিত নারী সংসদ সদস্যের পাশাপাশি ৫০ জন সংরক্ষিত নারী সংসদ সদস্য রয়েছেন। রাজনৈতিক দলগুলো প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে নারী প্রার্থীর অগ্রাধিকারের ব্যাপারে এখনও সংবেদনশীল।’

সাক্ষাতে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের জনগণ খুব আন্তরিক উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশে তার নিয়োগকাল স্মরণীয় হয়ে থাকবে।’ বাংলাদেশে তার কর্মকালে সার্বিক সহযোগিতার জন্য স্পিকারকে ধন্যবাদ জানান। এ সময় স্পিকার রাষ্ট্রদূতের ভবিষ্যৎ কর্মময় জীবনের সার্বিক সফলতা কামনা করেন। রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসা করেন। বাংলাদেশের অগ্রযাত্রায় মার্কিন যুক্তরাষ্ট্র  সবসময় পাশে থাকবে বলে স্পিকারকে আশ্বস্ত করেন তিনি। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন। এ সময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সাবেক স্পিকার শিরীন শারমিন জামিনে মুক্ত
ড. শিরীন শারমিনের গ্রেফতার ও পরবর্তী ঘটনায় আসকের উদ্বেগ
শিরীন শারমিনের শুনানিতে আইনজীবীদের হট্টগোল, সাংবাদিকদের ওপর ক্ষোভ ঝাড়লেন বিচারক
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম