নারী-শিশুর প্রতি সহিংসতা ও ধর্ষণ রোধে সচেতনতা বৃদ্ধি প্রয়োজন: স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২২, ১৭:৪৪আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১৭:৪৪

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং ধর্ষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন এবং এসবের সঙ্গে জড়িত অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে।’ শনিবার (১৫ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তিনি এই মন্তব্য করেন। এখানে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত ‘নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং ধর্ষণ প্রতিরোধে করণীয়’ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় দেখা গেছে তাকে।

স্পিকার বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হয়েছে। নারীর প্রতি সহিংসতা এবং ধর্ষণ প্রতিরোধে পুরুষদের সংবেদনশীল ও সচেতন হতে হবে। পরিবারের ছেলে সন্তানদের বাল্যকাল থেকেই ইতিবাচক দৃষ্টিভঙ্গির শিক্ষা দেওয়া জরুরি।’ 

ড. শিরিন শারমিন চৌধুরী উল্লেখ করেন, ধর্ষণ পরবর্তী করণীয় ঠিক করার পাশাপাশি ধর্ষণ প্রতিরোধে ইতোমধ্যে গৃহীত সকল পদক্ষেপের বাস্তবায়ন ও তদারকি প্রয়োজন। নারীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের জন্য কর্মস্থলসহ জনসমাগমের স্থানগুলোও সিসিটিভির আওতায় আনার পরামর্শ দেন তিনি। 

সব ধরনের সহিংসতা রোধে সচেতনতা বৃদ্ধির জন্য উপযুক্ত গাইডলাইন ও নির্দেশিকা প্রস্তুত করে লিফলেট আকারে কমিউনিটি ক্লিনিক ও সমাজসেবা অধিদফতরের মাধ্যমে মেয়েদের স্কুল-কলেজে বিতরণের অভিমত ব্যক্ত করেন স্পিকার।

মতবিনিময় সভায় সংসদ সদস্যদের মধ্যে ছিলেন আ স ম ফিরোজ, রাশেদ খান মেনন, শামসুল হক টুকু, মেহের আফরোজ চুমকি, রওশন আরা মান্নান, ফখরুল ইমাম, মো. হাবিবে মিল্লাত, হাবিবুন নাহার, লুৎফুননেসা খান, আরমা দত্ত, শামীমা আক্তার খানম, সৈয়দা রুবিনা আক্তার, অ্যাডভোকেট খোদেজা নাসরিন আক্তার হোসেন, মোহাম্মদ শহীদুজ্জামান এবং অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার। 

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য ড.  কামাল উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে আরও ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্পিকারের একান্ত সচিব মো. কামাল বিল্লাহসহ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/ইএইচএস/জেএইচ/
সম্পর্কিত
‘মে মাসে ৩২৬ নারী ও শিশু নির্যাতনের ঘটনা, বেড়েছে ধর্ষণ’
দুর্গম চরে নিরাপদ মাতৃত্বে নতুন দিগন্ত
১০০ দিনে কেমন ছিল বিরোধীদলের ভূমিকা
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম