শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২২, ১৩:৫৩আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৫:২৫

উত্তরাঞ্চলে শীতের প্রকোপের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি জানি, এবার শীত পড়েছে। সবাই শীতে একটু কষ্ট পাচ্ছেন। আমরা সাধ্যমতো সহযোগিতা করেছি। যারা বিত্তশালী আছেন, তাদের আমরা অনুরোধ করছি, আপনারাও শীতবস্ত্র বিতরণ করতে পারেন। সরকারের পক্ষ থেকে আমরা ব্যবস্থা নিচ্ছি।

রবিবার (১৬ জানুয়ারি) নবনির্মিত ‘রংপুর বিভাগীয় সদর দফতর কমপ্লেক্স ভবন’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুরের বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্সের মাল্টিপারপাস হলে সংযুক্ত হন তিনি।

দেশের উন্নয়ন অগ্রগতির চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে বাংলাদেশের অগ্রযাত্রা আর কেউ থামাতে পারবে না।’

শেখ হাসিনা বলেন, ‘২০০৯-এ সরকারে এসে আমরা প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করে সেটা বাস্তবায়ন করেছি খুব সফলভাবে। যার ফলে আজকে ২০২১ সালে যখন আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছি এবং জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করছি সেই সময়ে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। জাতিসংঘ এবং প্রতিটি সদস্য দেশ আমাদের সমর্থন দিয়েছে।

শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

তিনি বলেন, বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করতে চাই এইটা আমাদের লক্ষ্য। ২০০৮ সালের নির্বাচনি ইশতেহার আমরা যে ঘোষণাগুলো দিয়েছিলাম আল্লাহর রহমতে একে একে আমরা সব বাস্তবায়ন করেছি।
 
শেখ হাসিনা বলেন, আজকের বাংলাদেশ হচ্ছে উন্নয়নশীল দেশ। উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের আরও এগিয়ে যেতে হবে সেই পরিকল্পনা আমি করে দিয়েছি। সার্বিক উন্নয়নে আজকের বাংলাদেশ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল।

তিনি বলেন, নৌকা মার্কায় ভোট দিয়েই কিন্তু রংপুরবাসী এসব সুযোগ-সুবিধা পেয়েছেন, সেটা বোধহয় ভুললে চলবে না। আমরা যখন যমুনা সেতু (বঙ্গবন্ধু বহুমুখী সেতু) করে দেই, সেই সেতুর সঙ্গে রেললাইন করে দিয়েছিলাম। তখন যারা আপত্তি করেছিল, তারাই আবার প্রস্তাব দিলো নতুন রেললাইনের। সেই নতুন রেললাইনও কিন্তু নির্মাণ হচ্ছে যমুনার ওপর। শিগগিরই আপনারা সেই পথে আসা-যাওয়া করতে পারবেন। রাজধানীর সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন।

আরও পড়ুন: 

আর যেন কখনও মঙ্গা দেখা না দেয়: প্রধানমন্ত্রী
রংপুর বিভাগীয় সদর দফতর কমপ্লেক্স ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

/ইএইচএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের