কুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটি আমাদের সর্বোত্তম নির্বাচন: মাহবুব তালুকদার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২২, ১৭:৪২ আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৭:৫০

বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে সর্বোত্তম দাবি করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। রবিবার নারায়ণগঞ্জের নির্বাচনি এলাকা পরিদর্শন শেষে আগারগাঁওয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের দেওয়া লিখিত বক্তব্যে তিনি এমনটা জানান।

অবশ্য এই নির্বাচনে সরকারি দলের একজন সংসদ সদস্য আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণায় অংশ নিয়েছেন অভিযোগ করে কোনও ব্যবস্থা না নেওয়ায় বিস্ময় প্রকাশ করেন তিনি।

কমিশনার মাহবুব তালুকদার বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি নির্বাচন নিয়ে আমি কিছুটা বিস্মিত। একজন সংসদ সদস্য আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালিয়েছেন। তাকে একটা চিঠি পর্যন্ত দেওয়া হয়নি। উল্টো বলা হয়েছে, তিনি আচরণবিধি লঙ্ঘন করলেও শাস্তিযোগ্য অপরাধ করেননি। তাহলে অন্যান্য সংসদ সদস্যকে আচরণবিধি লঙ্ঘনের চিঠি দেওয়া হলো কেন?’

গণমাধ্যমে প্রকাশিত খবরের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের নির্বাচনের তফসিল ঘোষণার পর বিভিন্ন কারণে কিছু মানুষকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেও এদের সংখ্যা জানা যায়নি। নির্বাচন কমিশন সচিবালয়ে এ নিয়ে কোনও তথ্য নেই। এমনকি, অন্যান্য নির্বাচনে সহিংসতায় নিহতদেরও তথ্য নেই। নির্বাচনকালে গায়েবি মামলার হিড়িক পড়ে যায় কেন, সেটাও একটা প্রশ্ন।’

কমিশনার আরও বলেন, ‘নাসিক নির্বাচন আমাদের কার্যকালে সর্বশেষ সিটি করপোরেশন নির্বাচন। এটি আমার কাছে অনেক প্রত্যাশার স্থান। এ নির্বাচনে আমি ৪টি কেন্দ্রের ১৪টি বুথ পরিদর্শন করেছি। উল্লেখযোগ্য কোনও সংঘর্ষ ও সন্ত্রাসী কার্যক্রম ঘটেনি। বিগত ৫ বছরে যত সিটি করপোরেশন নির্বাচন হয়েছে, আমার বিবেচনায় কুমিল্লা সিটি ও নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সর্বোত্তম। নির্বাচন সংশ্লিষ্টদের এ জন্য ধন্যবাদ জানাই।’

/ইএইচএস/এফএ/এমওএফ/
সম্পর্কিত
নির্বাচনে ৫ প্রার্থীর তিন জনই জামানত রক্ষা করতে পারেননি
উপনির্বাচনকে ছোট করে দেখছি না, জাতীয় নির্বাচনের মতো গুরুত্ব দেওয়া হচ্ছে: সিইসি
সরকারি দলকে সমর্থনের অভিযোগে ৯ কর্মকর্তাকে নির্বাচনি দায়িত্ব থেকে প্রত্যাহার
সর্বশেষ খবর
তাহসিফ ও দীপের শেষ সাত ঘণ্টা: সিসিটিভির বাইরে কোথায় ছিলেন
তাহসিফ ও দীপের শেষ সাত ঘণ্টা: সিসিটিভির বাইরে কোথায় ছিলেন
সংসদের আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ উৎপাদন আইন: বিদ্যুৎমন্ত্রী
সংসদের আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ উৎপাদন আইন: বিদ্যুৎমন্ত্রী
স্কুল ছেড়ে কারখানায় কাজ, এখন তিনি চীনের শীর্ষ ধনী নারী
স্কুল ছেড়ে কারখানায় কাজ, এখন তিনি চীনের শীর্ষ ধনী নারী
১১ দলের লংমার্চের গাড়িবহর পৌঁছানোর আগে স্বাগত তোরণে আগুন, ককটেল বিস্ফোরণ
১১ দলের লংমার্চের গাড়িবহর পৌঁছানোর আগে স্বাগত তোরণে আগুন, ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬৩০ কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬৩০ কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী