মালদ্বীপ ও শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২২, ২০:৫৭আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ২৩:১৮

মালদ্বীপের ন্যাশনাল ডিফেন্স ফোর্স ও শ্রীলঙ্কার নৌবাহিনী প্রধানের আমন্ত্রণে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল। রবিবার (২৩ জানুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং কমান্ডার, ঢাকা নৌ-অঞ্চল। আন্তবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মালদ্বীপের ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান মেজর জেনারেল আবদুল্লাহ শামাল ও বাংলাদেশের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল

দুই দেশে সফরের উদ্দেশে নৌপ্রধান গত ১৪ জানুয়ারি ঢাকা থেকে রওনা দেন। মালদ্বীপ সফরকালে তিনি দেশটির ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান মেজর জেনারেল আবদুল্লাহ শামাল ও প্রতিরক্ষামন্ত্রী মারিয়া দিদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশন কার্যালয় পরিদর্শন করেন।

বাংলাদেশের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল ও মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী মারিয়া দিদি

মালদ্বীপ সফর শেষে শ্রীলঙ্কা গিয়েছিলেন অ্যাডমিরাল এম শাহীন ইকবাল। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। তিনি দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপাকসে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব জেনারেল (অব.) জি. ডি. এইচ. কামাল গুনারত্নে, নৌপ্রধান ভাইস অ্যাডমিরাল নিশান্থা উলুগেটেন এবং সেনাবাহিনী ও বিমান বাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বাংলাদেশের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল ও শ্রীলঙ্কার নৌপ্রধান ভাইস অ্যাডমিরাল নিশান্থা উলুগেটেন

এছাড়া শ্রীলঙ্কার ইস্টার্ন নেভাল এরিয়ার কমান্ডার অ্যাডমিরাল সানজিওয়া দিয়াসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অ্যাডমিরাল এম শাহীন ইকবাল। পাশাপাশি তিনি দেশটির নেভাল অ্যান্ড মেরিটাইম অ্যাকাডেমি ও দর্শনীয় স্থাপনাগুলো পরিদর্শন করেন।

/আরটি/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
চীন-পাকিস্তান দুই ফ্রন্টেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ভারত: নৌ-প্রধান
শপথ নিলেন ৪৪১ নবীন নাবিক
শ্রীলঙ্কায় পেপ্যাল সেবা চালু
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান