অর্ধেক জনবল নিয়ে দাফতরিক কার্যক্রম শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২২, ১০:২৮আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১৩:০৩

করোনাভাইরাসের বিস্তার রোধে অর্ধেক জনবল নিয়ে অফিস চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সোমবার (২৪ জানুয়ারি) থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। গতকাল রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, সোমবার (২৪ জানুয়ারি) থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি, বেসরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সব অফিস অর্ধেক জনবল নিয়ে স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করবে। অন্যান্য কর্মকর্তা-কর্মচারী নিজ কর্মস্থলে অবস্থান করবেন। দাফতরিক কার্যক্রম ভার্চুয়ালি (ই-নথি, ই-টেন্ডারিং, ই-মেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যম) সম্পন্ন করবেন।

আদালতের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবেন সুপ্রিম কোর্ট। ব্যাংক বিমা, আর্থিক প্রতিষ্ঠানের বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।

এদিকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অর্ধেক জনবল নিয়ে অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল চালানোর নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। আজ সোমবার (২৪ জানুয়ারি) প্রধান বিচারপতির নির্দেশক্রমে এ বিজ্ঞপ্তি জারি করে কোর্ট প্রশাসন। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের সার্বিক অবস্থার অবনতি হওয়ায় এবং উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় প্রধান বিচারপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সাথে আলোচনাক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

/ইউআই/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম