প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগ দিলেন গোলাম মো. হাসিবুল আলম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২২, ২০:৪৪ আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ২০:৪৪

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগ দিয়েছেন গোলাম মো. হাসিবুল আলম। রবিবার (১৩ ফেব্রুয়ারি) তিনি যোগদান করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সকালে নবনিযুক্ত প্রতিরক্ষা সচিব মন্ত্রণালয়ে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবু বকর ছিদ্দিক। পরে তিনি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতিমূলক সভায় অংশ নেন।

গোলাম মো. হাসিবুল আলম ১৯৮৯ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। সিভিল সার্ভিসের এই কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি), সিনিয়র সহকারী কমিশনার, রেভিনিউ ডেপুটি কালেক্টর (এনডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সর্ম্পক বিভাগের সিনিয়র সহকারী সচিব, পটুয়াখালী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, অর্থনৈতিক সর্ম্পক বিভাগের যুগ্ম সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এ মন্ত্রণালয়ে যোগদানের আগে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়াও তিনি ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপম্যান্ট (ইফাদ)-এর কান্ট্রি প্রোগ্রাম অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি প্রোজেক্ট ডিজাইন ও ইমপ্লিম্যান্টেশন-এর ওপর উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি প্রশিক্ষণেও অংশ নিয়েছেন।

/আরটি/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৪৯তম বিসিএসে অপেক্ষমাণদের নিয়োগ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
৪৯তম বিসিএসে অপেক্ষমাণদের নিয়োগ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
এসএ টোয়েন্টির নিলামে একমাত্র বাংলাদেশি নাহিদ রানা
এসএ টোয়েন্টির নিলামে একমাত্র বাংলাদেশি নাহিদ রানা
পদত্যাগপত্রে যা লিখলেন মিষ্টি
পদত্যাগপত্রে যা লিখলেন মিষ্টি
এমপি পদ হারালেন মিষ্টি, আপসে রক্ষা পাবেন গাজী নজরুল?
এমপি পদ হারালেন মিষ্টি, আপসে রক্ষা পাবেন গাজী নজরুল?
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক