বাংলাদেশ এবং মেক্সিকোর ফরেন সার্ভিস অ্যাকাডেমির সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৩:০০আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬:১০

বাংলাদেশের ফরেন সার্ভিস অ্যাকাডেমি এবং মেক্সিকোর মাতিয়াস রোমেরো ইনস্টিটিউটের মধ্যে দ্বিপক্ষীয় কূটনৈতিক সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয়ে মেক্সিকোর মাতিয়াস রোমেরো ইনস্টিটিউটের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার কারম্যান মোরেনো টস্কানো এবং বাংলাদেশের ফরেন সার্ভিস অ্যাকাডেমির পক্ষে রাষ্ট্রদূত আবিদা ইসলাম এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর শাহনাজ রানুসহ বাংলাদেশ দূতাবাসের স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া প্যাসিফিক বিভাগের মহাপরিচালক ক্লডিয়া ফ্রাংকো ইহুলস ও মাতিয়াস রোমেরো ইনস্টিটিউটের পরিচালক আলেহান্দ্রো গঞ্জালেসসহ অন্যান্য কর্মকর্তা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 

ভাইস মিনিস্টার কারম্যান মোরেনো টস্কানো তার বক্তব্যে আশা প্রকাশ করেন, এই সমঝোতা স্মারকের মাধ্যমে দুই দেশের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নতুন মাত্রা পাবে।

এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরের মধ্য দিয়ে উভয় দেশের অংশগ্রহণে যৌথ কার্যক্রম গ্রহণের পাশাপাশি তরুণ কূটনীতিকদের দক্ষতা বৃদ্ধি, দুই দেশের মধ্যে প্রভাষক এবং রিসোর্স পার্সন বিনিময়, এবং তথ্যাদি ও প্রকাশনা আদান-প্রদান করা সহজতর হবে।

সেই সঙ্গে বাংলাদেশের শিক্ষানবিশ কূটনীতিকদের জন্য এই স্মারকটি স্প্যানিশ ভাষা শিক্ষার দ্বার উন্মোচন করবে বলে আশা করা যাচ্ছে।

/এসএসজেড/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেজলবায়ু পরিবর্তন কীভাবে ২০২৬ ফিফা বিশ্বকাপকে প্রভাবিত করবে
এল মেনচো নিহতমেক্সিকোয় সহিংসতায় আটকা পড়েছেন পর্যটকরা
মেক্সিকোতে এল মেনচো’র মৃত্যুর জের, সংঘর্ষে নিহত ২৬ নিরাপত্তাকর্মী
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী