গাইবান্ধার ১০-২০ টাকার সবজি ঢাকায় ৬০-৭০ টাকা: কৃষি সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২২, ২১:২৪আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ২১:২৪

মধ্যস্বত্বভোগীদের কারণে বাজারে সবজির দাম অনেক বাড়ছে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম। তিনি বলেন, ‘সবজির দাম নিয়ে কৃষি মন্ত্রণালয় তথ্য পেয়েছে, মূল্যবৃদ্ধির প্রধান কারণ মধ্যস্বত্বভোগী। তাদের কারণে গাইবান্ধার পলাশবাড়িতে যে সবজির কেজি ১০-২০ টাকা, সেটি আমরা ঢাকায় ৬০-৭০ টাকায় কিনে খাই।’ রবিবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন কৃষি সচিব।

মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে এবং বাজার নিয়ন্ত্রণে সরকার কী ব্যবস্থা নিচ্ছে? জানতে চাইলে সচিব বলেন, ‘আমরা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে কাজ করছি। এ বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের পাশাপাশি অন্যান্য মন্ত্রণালয়ও কাজ করছে। এ ছাড়া কোন পর্যায়ে কত দাম হওয়া উচিত সে বিষয়েও আমরা নজর রাখছি। একেক সময় একেক পরিস্থিতির কারণে সবজির দাম বাড়ে। এ বছর ডিসেম্বর মাসে ঘূর্ণিঝড়ের ফলে উৎপাদন ব্যাহত হয়েছে। তবে গবেষণা শেষে আমরা সুনির্দিষ্ট কারণগুলো জানতে পারবো।’

মূল্য নিয়ন্ত্রণ প্রসঙ্গে কৃষি সচিব বলেন, ‘জেলা প্রশাসন ও কৃষি বিপণন অধিদফতরকে সংযুক্ত করে একটা কার্যক্রম গ্রহণ করেছি। যেন আমরা দেখতে পারি, মধ্যস্বত্বভোগীরা কোথায় কোথায় আছেন। কী কী ব্যবস্থা নিলে সবজির দাম সহনীয় পর্যায়ে রাখা যাবে।’

তিনি জানান, এ বছর অসময়ে দুবার বৃষ্টি হয়েছে। বিশেষ করে ৫ ডিসেম্বরের বৃষ্টিতে বড় ক্ষতি হয়েছে। এতে উৎপাদনে ঘাটতি না হলেও কৃষকদের দ্বিতীয়বার আবার উৎপাদন করতে হয়েছে। ফলে কৃষকের ব্যয় বাড়ায় এটিও মূল্যবৃদ্ধির আরেকটি কারণ বলে মনে হচ্ছে।

 

/এসআই/এমএএ/
সম্পর্কিত
‘ঋণ পরিশোধ করমু নাকি সংসার চালামু, এই চিন্তায় ঘুম আয় না’
শ্রমিকের মজুরি দ্বিগুণ হলেও বাড়েনি ধানের দাম, কৃষকের ক্ষতি দেখবে কে
৪২ কেজিতে মণ, আরও ১০ টাকা খাজনা, কৃষকের লোকসান কেউ দেখে না
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম