বাংলাদেশকে সবচেয়ে বেশি টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২২, ২০:২৭আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ২০:২৭

কোভ্যাক্স’র মাধ্যমে বাংলাদেশকে ফাইজারের আরও ১ কোটি ডোজ টিকা অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র। আমেরিকার জনগণের পক্ষ থেকে সর্বশেষ এই অনুদানটির মাধ্যমে বিশ্বের দেশগুলোর মধ্যে বাংলাদেশকে সবচেয়ে বেশি টিকা দিলো যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত বাংলাদেশকে ৬ কোটি ১০ লাখ ডোজ টিকা দিলো দেশটি।

ঢাকাস্থ আমেরিকান দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২২ সালের মধ্যে সারাবিশ্বে বিনামূল্যে ফাইজারের তৈরি ১ বিলিয়ন ডোজ টিকা অনুদানের মাধ্যমে বিশ্বব্যাপী কোভিড-১৯ মোকাবিলায় নেতৃত্বদানে যুক্তরাষ্ট্রের বৃহত্তর অঙ্গীকারের অংশ হিসেবে ফাইজারের তৈরি টিকার এই ধারাবাহিক অনুদান অব্যাহত রয়েছে।

যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ ডি' অ্যাফেয়ার্স হেলেন লা-ফেইভ বলেন, ফাইজারের তৈরি টিকার সর্বশেষ এই অনুদানের মাধ্যমে বিশ্বের অন্য যেকোনও দেশের চেয়ে বাংলাদেশকে বেশি টিকা প্রদানে আমেরিকার জনগণের উদারতার বিষয়টিই উঠে এসেছে।

/এসএসজেড/এমআর/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি