ইউক্রেনে আটকে পড়া নাবিকরা নিরাপদে আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২২, ২২:৪২আপডেট : ০৩ মার্চ ২০২২, ২২:৪২

ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকা পড়া বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র নাবিকরা নিরাপদ জায়গায় অবস্থান করছেন। বৃহস্পতিবার (৩ মার্চ) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এই তথ্য জানিয়েছেন। 

শাহরিয়ার আলম এক ভিডিও বার্তায় বলেন, ‘আটকে থাকা ২৮ জন নাবিককে আমরা সেফ জোনে নিয়েছি। তারা নিরাপদে আছেন এবং সহকর্মী থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ বহন করছেন।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী যোগ করেন, ‘আমরা খুব দ্রুত তাদের পোল্যান্ডের ওয়ারশোতে নিয়ে আসার চেষ্টা করছি। এরপর আমরা দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে ফেরানোর ব্যবস্থা নিতে পারবো।’

ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের একটি জানাজা ওয়ারশো শহরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। 

বুধবার ইউক্রেনের অলভিয়া বন্দরে বাংলাদেশি পণ্যবাহী ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে রকেট হামলায় নৌযানটির তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমান আরিফ নিহত হন। তার গ্রামের বাড়িতে এখন শোকের মাতম। 

বিএসসির জাহাজ এমভি বাংলার সমৃদ্ধি গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের অলিভিয়া বন্দরে পৌঁছায়। ওইদিন থেকে দেশটিতে রাশিয়ার হামলা শুরু হলে বন্দরের সব কার্যক্রম বন্ধ হয়ে যায়।

/এসও/জেএইচ/
সম্পর্কিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের