২৮ নাবিক রোমানিয়া পৌঁছেছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২২, ১৯:২৩আপডেট : ৩১ জুলাই ২০২২, ১৫:৫০

বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক রোমানিয়ায় পৌঁছেছেন। শনিবার (৫ মার্চ) প্রেস ক্লাবে এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন একথা বলেন। তিনি বলেন, উদ্ধারকৃত ২৮ জন নাবিক এখন রোমানিয়ায় অবস্থান করছেন। শিগগিরই তারা দেশে ফেরত আসবেন।

পাঁচ বাংলাদেশিকে মানবঢাল হিসেবে ব্যবহার করতে আটকে রেখেছে ইউক্রেন সরকার—এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, আমরা দেখেছি। তথ্য সংগ্রহের চেষ্টা করছি। তারা বক্তব্য দিয়েছেন ইউক্রেন সরকার তাদের জোর করে রেখে দিয়েছে মানবঢাল হিসেবে। এ তথ্য আমরা যাচাই-বাছাই করছি।

তিনি বলেন, অনেকে বলেছিল সীমান্তে বাংলাদেশিদের প্রতি বিরূপ আচরণ করা হচ্ছে। এটা জানার আমরা সীমান্তে কয়েকজন অফিসার পাঠিয়েছি। এখন পর্যন্ত আমি বলতে পারি যে প্রক্রিয়াটি অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

ভারত সরকার তাদের নাগরিকদের উদ্ধারের জন্য চেষ্টা করছে এবং তাদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ভারতের সঙ্গে আমরা সবসময় যোগাযোগ রাখছি। তারা আমাদের সহায়তা করছে।

বাংলার সমৃদ্ধি জাহাজে আগুন প্রসঙ্গে তিনি বলেন, রাশিয়ার রাষ্ট্রদূত এ দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে।

 

/এসএসজেড/এমআর/
সম্পর্কিত
রোমানিয়ায় অনিয়মিত বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর 
১৪ মাসের নির্বাসন শেষে ঘরে ফিরলো দাকিয়ার সেই অমূল্য হেলমেট
প্রবাসীদের ঈদ উপহার দেবে রোমানিয়ার বাংলাদেশ দূতাবাস
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম