দেশের তরুণরাই তৈরি করবে পূর্ণাঙ্গ স্যাটেলাইট: পলক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০২২, ২০:২৪আপডেট : ০৬ মার্চ ২০২২, ২০:২৪

গবেষণা ও উন্নয়নের মাধ্যমে মহাকাশ প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে বাংলাদেশ। রবিবার (৬ মার্চ) বাণিজ্যিকভাবে মহাকাশ জীবনের উপযোগী বিভিন্ন মডিউল তৈরি করতে একটি ত্রি-পাক্ষিক চুক্তি সম্পাদিত হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যারোস্পেস অ্যান্ড এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ব্রিজ টু বাংলাদেশ, অ্যাসপায়ার টু ইনোভেশন (এটুআই) এবং পিকো স্যাটেলাইটের মধ্যে এই চুক্তি হয়েছে। লালমনিরহাটে অবস্থিত দেশের প্রথম এই মহাকাশ বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে সই করেন রেজিস্ট্রার এয়ার কমোডর মোহাম্মাদ আব্দুল্লাহ আল মাহবুব।

গবেষণা সহায়তায় এটুআই’র পক্ষে চুক্তি করেন ইনোভেশন ল্যাবের হেড অব টেকনোলজি ফারুক আহমেদ জুয়েল। বিটুবি’র হয়ে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠানটির সহ-সভাপতি সাজেদুল ইসলাম। আর পিকো স্যাটেলাইট ল্যাব স্থাপনের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন প্রফেসর ড. নাজমুল উলা।

এই চুক্তির মাধ্যমে দেশে একটি মহাকাশ ইকো সিস্টেম গড়ে তুলবে প্রতিষ্ঠান চারটি। সংশ্লিষ্টদের প্রত্যাশা একদিন নিশ্চয় মহাকাশ যুগে বাংলাদেশের নাম উজ্জ্বল অক্ষরে লেখা থাকবে। চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আরও সংযুক্ত ছিলেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. শাহজাহান মাহমুদ, বিটুবি উপদেষ্টা মো. আসাদুজ্জামান নূর। প্রধান অতিথির বক্তব্যে আগামী দিনগুলোতে দেশ থেকে আরও অনেক অনেক স্যাটেলাইট উৎপাদন করার প্রয়োজনীয়তা তুলে ধরেন জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, আরবান প্লানিং, আর্লি ফ্লাড ডিটেকশনের জন্য আমাদের অনেক অনেক স্যাটেলাইট উৎক্ষেপণ করা প্রয়োজন। সেক্ষেত্রে আজকে যে এমওইউ হলো তা অবজারভেটরি স্যাটেলাইট-সহ পিকো, ন্যানো স্যাটেলাইট এগুলো উৎপাদনে আমাদের সক্ষমতা প্রয়োজন। তার আশা, আমাদের তরুণরাই তৈরি করবে পূর্ণাঙ্গ স্যাটেলাইট। পিকো স্যাটেলাইট প্রকল্পের মাধ্যমে মঙ্গলগ্রহসহ অন্যান্য উপগ্রহে জনবসতি গড়ে তুলতে এই চুক্তি জানিয়ে বাংলাদেশে উদ্ভাবনী ইকোসিস্টেম ও উদ্যোক্তা সংস্কৃতি গড়ে তুলতে আইসিটি বিভাগ সমন্বয়কের ভূমিকা পালন করছে বলে জানান আইসিটি প্রতিমন্ত্রী।

এই চুক্তির মাধ্যমে দেশের তরুণরা আগামীতে পূর্ণাঙ্গ নিজস্ব স্যাটেলাইট বানাবে এবং উৎক্ষেপণ করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন জুনাইদ আহমেদ পলক। এজন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যারোস্পেস অ্যান্ড এভিয়েশন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি। রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত সমঝোতা চুক্তি অনুষ্ঠান সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য এয়ার ভাইস মার্শাল মো. নজরুল ইসলাম।

/এইচএএইচ/এমএস/
সম্পর্কিত
দুর্নীতি ও মানিলন্ডারিংনুরুল মজিদ-পলক-এনামুলের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
পলকের ঘাড়ে দুটি, কোমরে তিনটি হাড় সরে গেছে 
শেখ হাসিনা, পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছালো
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক