শনাক্ত ৪৪৬, মৃত্যু ৭

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২২, ১৭:২৭আপডেট : ০৮ মার্চ ২০২২, ১৭:৫৮

গত ২৪ ঘণ্টায় তার আগের দিনের তুলনায় করোনায় নতুন রোগী ও শনাক্তের হার বেড়েছে। বেড়েছে মৃত্যুও। স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় (৭ মার্চ সকাল ৮টা থেকে ৮ মার্চ সকাল ৮টা) করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ৪৪৬ জন এবং মারা গেছেন ৭ জন। গতকাল (৭ মার্চ) ৪৩৬ জন নতুন রোগী এবং আর চার জনের মৃত্যুর কথা জানিয়েছিল অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ২৩ শতাংশ, গতকাল ২ দশমিক ১৮ শতাংশ শনাক্তের কথা জানিয়েছিল অধিদফতর। 

২৪ ঘণ্টায় শনাক্ত ৪৪৬ জনকে নিয়ে দেশে করোনায় এখন পর্যন্ত শনাক্ত হলেন ১৯ লাখ ৪৮ হাজার ১৪৮ জন এবং সাত জনকে নিয়ে মোট মারা গেলেন ২৯ হাজার ৯৬ জন।

করোনা থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন তিন হাজার ৬২ জন। তাদের নিয়ে মোট ১৮ লাখ ৪৯ হাজার ৯৪৬ জন সুস্থ হয়ে উঠলেন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২০ হাজার ১৫৪টি এবং পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৯৬৪টি। দেশে এখন পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৩৫ লাখ ৬৬ হাজার ৯১৪টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৯০ লাখ ৩৬ হাজার ১৯টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৫ লাখ ৩০ হাজার ৮৯৫টি।

দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৩৬ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৪ দশমিক ৯৬ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়া সাত জনের মধ্যে পুরুষ পাঁচ জন এবং নারী দুই জন। তাদের নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৫৭৪ জন এবং নারী ১০ হাজার ৫২২ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৭১ থেকে ৮০ বছরের আছেন তিন জন, ৬১ থেকে ৭০ বছরের দুই জন এবং ৩১ থেকে ৪০ ও ৫১ থেকে ৬০ বছরের আছেন একজন করে। 

অধিদফতর জানাচ্ছে, মারা যাওয়া সাত জনের মধ্যে ঢাকা বিভাগেরই আছেন ছয় জন। আর বাকি একজন সিলেট বিভাগের।

৭ জনের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় জনের এবং একজনের মৃত্যু হয়েছে বেসরকারি হাসপাতালে।

/জেএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম