ফেব্রুয়ারি থেকেই সুপ্রিম কোর্টের কজলিস্ট অনলাইনে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০১৬, ১৬:৩৫আপডেট : ২৮ জানুয়ারি ২০১৬, ১৬:৪২

সুপ্রিম কোর্টের মামলার কার্যতালিকা আইনজীবীদের না এর মুখে আগামী ১ ফেব্রুয়ারি থেকে সুপ্রিম কোর্টের মামলার কার্যতালিকা (কজলিস্ট) অনলাইনেই প্রকাশ করা হবে। এরপর থেকে কাগজে ছাপানো কার্যতালিকা আর ব্যবহৃত হবে না। বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম। তিনি জানান, এরমধ্য দিয়ে অর্থ সাশ্রয় হওয়ার পাশাপাশি মামলাজট ও জনদুর্ভোগ কমবে। কাগজে ছাপানো কজলিস্টের কারণে প্রতিবছর ২১ কোটি টাকা খরচ হতো।
রেজিস্ট্রার জানান, ১ ফেব্রুয়ারি থেকে কাগজে ছাপা কার্যতালিকা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হচ্ছে। অনলাইনেই মামলার কার্যতালিকা আগের দিনই পেয়ে যাবেন। এ উদ্যোগ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে একটি নিদর্শন হবে বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার জাকির হোসেন, হাইকোর্টের বিভাগের রেজিস্ট্রার সৈয়দ দিলজার হোসেন, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ প্রমুখ।

গত বছরের ১ নভেম্বর থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যতালিকা (কজলিস্ট) কাগজে ছাপানোর পাশাপাশি একযোগে অনলাইনেও প্রদর্শন শুরু হয়। পরীক্ষামূলকভাবে এ পদ্ধতি চালানোর পর এই ফেব্রুয়ারি থেকে অনলাইনে কজলিস্ট প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।

/ইউআই /এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের