ঈদের ছুটি গড়াতে পারে ৯ দিনে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২২, ২০:২৯ আপডেট : ০৯ মার্চ ২০২২, ২০:২৯

একদিনের বাড়তি ছুটি মিললেই এবার ঈদুল ফিতরে ছুটি হতে পারে টানা ৯ দিন। মঙ্গলবার (৮ মার্চ) এ বছরের রমজানের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। তাতেই জানা গেছে এ তথ্য।

সময়সূচিতে দেখা গেছে, ৩ এপ্রিল রমজান শুরুর সম্ভাব্য তারিখ। রোজা ৩০টি হলে ঈদ হবে ৩ মে। ঈদের ছুটি মূলত তিন দিনের। সেক্ষেত্রে সাপ্তাহিক ছুটি ও মে দিবসের ছুটি মিলিয়ে সরকারি-বেসরকারি চাকরিজীবীরা ২৯ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত টানা ছয় দিনের ছুটি পাবেন।

ক্যালেন্ডারে দেখা গেছে, ঈদের আগের শুক্রবার ২৯ এপ্রিল। পরদিন শনিবার ৩০ এপ্রিল। এই দুদিন সাপ্তাহিক ছুটি। ১ মে রবিবার মহান মে দিবস। সোম, মঙ্গল ও বুধবার যথাক্রমে ২, ৩ ও ৪ মে ঈদের সরকারি ছুটি। পরদিন ৫ মে বৃহস্পতিবার সকল সরকারি অফিস-আদালত খুলবে। তবে এই একদিন তথা ৫ মে বৃহস্পতিবারের ছুটি নিতে পারলে সঙ্গে আরও দুদিন অর্থাৎ ৬ ও ৭ মে (শুক্র ও শনিবার) যোগ হয়ে ছুটি গড়াবে ৯ দিনে।

/এসআই/এফএ/
সম্পর্কিত
জিটিএ-৬ খেলতে কর্মীদের ৫ দিনের ছুটি দিলো জাপানিজ কোম্পানি 
জবির শীতকালীন ছুটি বাতিল, অন্তর্ভুক্ত হবে রমজানে
হেমায়েতপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে উত্তেজনা, মাঠে শতাধিক পুলিশ
সর্বশেষ খবর
আন্দোলনের মুখে শেখ মুজিব হলের পকেট গেট খুলে দিলো প্রশাসন
আন্দোলনের মুখে শেখ মুজিব হলের পকেট গেট খুলে দিলো প্রশাসন
বাইরে নাশকতা, ভেতরে অবিশ্বাস: বড় পরীক্ষায় পুলিশ
বাইরে নাশকতা, ভেতরে অবিশ্বাস: বড় পরীক্ষায় পুলিশ
তারানা হালিমের খোঁজে বাসায় পুলিশের অভিযান
তারানা হালিমের খোঁজে বাসায় পুলিশের অভিযান
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
গাজীপুর-নারায়ণগঞ্জসহ সাত জেলায় ৪২ প্লাটুন আনসার মোতায়েন
গাজীপুর-নারায়ণগঞ্জসহ সাত জেলায় ৪২ প্লাটুন আনসার মোতায়েন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন